Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১১টা পুকুরে যে পদ্ম ফোটান! দুর্গাপুজোর দিকেই বছরভর তাকিয়ে থাকেন খণ্ডঘোষের শেখ বাবর

১১টা পুকুরে যে পদ্ম ফোটান! দুর্গাপুজোর দিকেই বছরভর তাকিয়ে থাকেন খণ্ডঘোষের শেখ বাবর

শেষ আপডেট: 17 October 2023 15:19

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: পদ্মফুল চাষের সঙ্গে যুক্ত ছিলেন দাদারা। ছোটবেলা থেকে পদ্মফুল চাষ করতেন সকলে মিলে। দাদারা মারা যাওয়ার পরেও সেই পুরনো জীবিকা ছেড়ে দেননি খণ্ডঘোষের বৈয়াইচণ্ডী এলাকার পদ্মফুল চাষি শেখ বাবর। দীর্ঘ ৩৩ বছর ধরে পদ্মফুল চাষ করে আসছেন তিনি ।

বিভিন্ন পুজোতে প্রয়োজন হয় পদ্মফুলের। কাজেই বছরভর চাহিদা থাকে পদ্মের। তবে দুর্গাপুজোর মরসুমের দিকেই বেশি তাকিয়ে থাকেন পদ্মফুল চাষিরা। নিজের হাতে ফোটানো পদ্মফুলের মালায় সেজে উঠবে মা দুর্গা, এটা ভেবে বেশ ভালোই লাগছে শেখ বাবরের। তিনি বলেন, “ধর্ম সবই এক। আমার চাষ করা পদ্মফুল দেবী দুর্গার পায়ে উঠবে, এতে অসুবিধা কি আছে! এই নিয়েই তো সংসার চলে।”

পুকুর পরিষ্কার করে পদ্ম চাষ করতে হয় চৈত্র মাস থেকে। দিতে হয় সার-সহ বিভিন্ন ওষুধপত্র। আবার জ্যৈষ্ঠ আষাঢ় মাসে গাছ পুরনো হয়ে গেলে সেই গাছ কেটে ফেলে দিয়ে নতুন করে পদ্ম চাষ করা হয়। তবে এবার টানা পাঁচ ছ'দিন ধরে নিম্নচাপের বৃষ্টিতেই বেশ ক্ষতি হয়েছে পদ্ম চাষে। পদ্মফুলের ফলন কম হওয়ায় খুবই কম লাভ হবে বলে মনে করছেন শেখ বাবর। সব মিলিয়ে ১১টা পুকুরে পদ্মফুলের চাষ করেছেন তিনি। শেষমুহূর্তে ক্ষতি সামলে উঠবেন, এটাই আশা তাঁর


```