
শেষ আপডেট: 30 July 2023 08:11
দ্য ওয়াল ব্যুরো: রূপান্তরকামীদের (transgender) নিয়ে এখনও এদেশে বহু মানুষের বিরূপ মনোভাব রয়েছে। অধিকাংশ মানুষ এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও তাঁদের অচ্ছুৎ মনে করেন। এবার সেই রূপান্তরকামীকে (girlfriend) বিয়ের ‘অপরাধ’-এ এক যুবককে (man) বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাটনায়। এই ঘটনায় নিজের শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই রূপান্তরকামী মহিলা।
বর্তমান যুগে পশ্চিমী দেশগুলিতে রূপান্তরকামীদের বিয়ে খুবই সাধারণ ব্যাপার। কিন্তু ভারতবর্ষে তা এখনও সেভাবে চালু হয়নি। এদিকে দিল্লির বাসিন্দা রূপান্তরকামী অদ্রিকা চৌধুরীর সঙ্গে বছর দুয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব গড়ে উঠেছিল পাটনার যুবক রবি কুমারের। ধীরে ধীরে সেই বন্ধুত্বই ভালবাসার রূপ নেয়। মাঝেমধ্যেই দিল্লি থেকে পাটনায় রবির সঙ্গে দেখা করতে আসতেন অদ্রিকা। কিছুদিন আগে তাঁরা দু’জন একে অপরকে বিয়ের সিদ্ধান্ত নেন। এরপর অন্যান্য রূপান্তরকামীদের উপস্থিতিতে দু’জনে বিয়ে করে বাড়ি এলে তাঁদের মানতে অস্বীকার করে রবির পরিবার।
যুবকের বাড়ির লোকেরা জানান, নিজেদের সমাজের লোকজনের উপস্থিতিতে বিয়ে করতে হবে। এদিকে তাঁদের কথামতো গত ২৫ জুন তাঁরা রাম জানকি মন্দিরে আবার বিয়ে করলেও সেখানে উপস্থিত ছিলেন না পরিবারের কেউই। এরপর রবি অদ্রিকাকে নিয়ে আবার বাড়িতে গেলে তাঁরা অদ্রিকাকে বাড়িতে ঢুকতে বাধা দেয়। তবে নিজেদের ছেলেকে তাঁরা ফিরিয়ে নিতে রাজি ছিলেন। কিন্তু স্ত্রীকে ছেড়ে বাড়িতে ঢুকতে চাননি রবিও। এরপরই দু’জনকে বাড়ি থেকে তাড়িয়ে দেন পরিবারের লোকজন।
কাশ্মীরে উধাও জওয়ান, গাড়িতে মিলেছে রক্তের দাগ! অপহরণর অভিযোগ পরিবারের