Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

স্ত্রীর অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা! এটিএমেই আটকে গেল কার্ড, তারপর যা হল…

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Wife's account) থেকে টাকা তুলবেন বলে তাঁরই কার্ড নিয়ে এটিএমে গিয়েছিলেন। কিন্তু টাকা তো তোলা হলই না, উলটে খোয়া গেল ১ লক্ষেরও বেশি টাকা (Man loses Rs 1 lakh)। এই ঘটনায় থানায় এফআইআর দায়ের করেছেন

স্ত্রীর অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা! এটিএমেই আটকে গেল কার্ড, তারপর যা হল…

শেষ আপডেট: 3 December 2022 08:03

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Wife's account) থেকে টাকা তুলবেন বলে তাঁরই কার্ড নিয়ে এটিএমে গিয়েছিলেন। কিন্তু টাকা তো তোলা হলই না, উলটে খোয়া গেল ১ লক্ষেরও বেশি টাকা (Man loses Rs 1 lakh)। এই ঘটনায় থানায় এফআইআর দায়ের করেছেন ওই ব্যক্তি।

ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের (Mumbai) বরিভলিতে। সূত্রের খবর, ৪৩ বছর বয়সি ওই ব্যক্তি একটি বেসরকারি হেলথকেয়ার কোম্পানিতে উচ্চপদে কর্মরত। গত ১ ডিসেম্বর অন্যান্য দিনের মতোই কর্মক্ষেত্র গিয়েছিলেন তিনি। দুপুর ১২:৩০ নাগাদ অফিস থেকে বেরিয়ে কাছেই একটি এটিএম কিয়স্কে যান তিনি। সঙ্গে ছিল তাঁর স্ত্রীর এটিএম কার্ড। স্ত্রীর অ্যাকাউন্ট থেকে টাকা তুলবেন বলে মেশিনে কার্ড ঢুকিয়ে পিন নাম্বার দেওয়ার পর অপেক্ষা করতে শুরু করেন ওই ব্যক্তি। কিন্তু টাকা আর বেরোয় না! শেষমেশ কার্ডটি মেশিন থেকে বের করে নেওয়ার চেষ্টা করতেই দেখা গেল, আটকে গেছে সেটি (debit card stuck in ATM)

বেশ কিছুক্ষন চেষ্টার পর হাল ছেড়ে দেন ওই ব্যক্তি। তিনি জানিয়েছেন, ঘটনার সময় তাঁর পিছনে দাঁড়িয়ে ছিলেন অন্য এক ব্যক্তি। তিনি অভিযোগকারীকে বলেন, ব্যাঙ্কে গিয়ে বিষয়টি জানিয়ে সাহায্য চাইতে।

তাঁর পরামর্শ মতোই ব্যাঙ্কে গিয়ে হাজির হন ওই ব্যক্তি। তখনই তিনি জানতে পারেন, তাঁর স্ত্রীর অ্যাকাউন্ট থেকে ওই ডেবিট কার্ডের সাহায্যে ৫ ধাপে ২০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। এরপর আরও একটি মেসেজ আসে তাঁর কাছে, যেখানে আবারও একই ডেবিট কার্ড ব্যবহার করে বরিভলির একটি জুতোর দোকান থেকে ৮ হাজার টাকার কেনাকাটা করা হয়েছে বলে জানতে পারেন তিনি।

এই ঘটনায় বরিভলি থানায় এফআইআর দায়ের করেছেন ওই ব্যক্তি। তাঁর অভিযোগ, পিছনে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তি তাঁর পিন নম্বরটি দেখে নিয়েছিলেন। এই ঘটনায় তাঁরই হাত রয়েছে বলে পুলিশের কাছে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

টেট দিতে তিনি কি দুবাই যাবেন? ভাইরাল অ্যাডমিট কার্ডকে ভুয়ো বললেন অয়ন


```