Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

'আমার মতো দেখতে হয়নি কেন মেয়ে!' সন্দেহের বশে মা ও শিশুকন্যাকে মেরে ফেলল বাবা

দ্য ওয়াল ব্যুরো: মেয়ে হয়েছিল বছর খানেক আগেই। কিন্তু সেই মেয়েকে বাবার মতো দেখতে নয়। তাই সন্দেহ, সেই মেয়ে আদৌ তার নয়। নিশ্চই স্ত্রীর অন্য কোনও অবৈধ সম্পর্ক রয়েছে। শুধুমাত্র সেই সন্দেহ থেকেই স্ত্রী এবং ১ বছর বয়সি শিশুকন্যাকে খুন করল (Kill

'আমার মতো দেখতে হয়নি কেন মেয়ে!' সন্দেহের বশে মা ও শিশুকন্যাকে মেরে ফেলল বাবা

শেষ আপডেট: 16 October 2022 12:42

দ্য ওয়াল ব্যুরো: মেয়ে হয়েছিল বছর খানেক আগেই। কিন্তু সেই মেয়েকে বাবার মতো দেখতে নয়। তাই সন্দেহ, সেই মেয়ে আদৌ তার নয়। নিশ্চই স্ত্রীর অন্য কোনও অবৈধ সম্পর্ক রয়েছে। শুধুমাত্র সেই সন্দেহ থেকেই স্ত্রী এবং ১ বছর বয়সি শিশুকন্যাকে খুন করল (Kills Wife, Daughter) এক ব্যক্তি।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রার (Agra) খণ্ডওয়ালি এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে (arrested) পুলিশ। অভিযুক্তের নাম মনমোহন সিং। সূত্রের খবর, বছরখানেক আগে কন্যাসন্তানের জন্ম দেন মনমোহনের স্ত্রী মমতা। কিন্তু সদ্যোজাতকে বাবার মতো দেখতে হয়নি। সেই থেকেই মনমোহনের সন্দেহ হয়, মেয়ে নিশ্চয়ই তার ঔরসজাত নয়। নিশ্চয়ই স্ত্রী মমতার অবৈধ কোনও সম্পর্ক রয়েছে। এই নিয়ে মমতার সঙ্গে প্রত্যেকদিনই ঝামেলা লেগে থাকত মনমোহনের। অবশেষে গত ১ অক্টোবর সন্দেহের বশে স্ত্রী ও মেয়েকে খুন করে সে।

ঘটনার পর থেকে ফেরার ছিল সে। এমনকি অন্য জেলায় পালিয়ে যাওয়ারও চেষ্টা করেছিল মনমোহন। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। খণ্ডওয়ালি পুলিশ জানিয়েছে, জেরার মুখে নিজের সমস্ত অপরাধ কবুল করেছে মনমোহন। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

মেট্রো স্টেশনে গুটখার ছোপ, ভাইরাল ভিডিও! সব দোষ তারকাদের, ক্ষোভ সোশ্যাল মিডিয়ায়


```