Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছুরির কোপে ক্ষতবিক্ষত মুখ, কাটা আঙুল! দিল্লিতে লিভ-ইন সঙ্গীকে গলা কেটে খুন প্রেমিকের

দ্য ওয়াল ব্যুরো: ফের শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের ছায়া। ঘটনাস্থলও সেই দিল্লি। লিভ-ইন সঙ্গীর (man kills live-in partner) মুখ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে দেওয়ার (slashed face) পর গলার নলি কেটে (slitting throat) তাঁকে খুন করার অভিযোগ উঠল প্রেম

ছুরির কোপে ক্ষতবিক্ষত মুখ, কাটা আঙুল! দিল্লিতে লিভ-ইন সঙ্গীকে গলা কেটে খুন প্রেমিকের

শেষ আপডেট: 3 December 2022 06:06

দ্য ওয়াল ব্যুরো: ফের শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের ছায়া। ঘটনাস্থলও সেই দিল্লি। লিভ-ইন সঙ্গীর (man kills live-in partner) মুখ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে দেওয়ার (slashed face) পর গলার নলি কেটে (slitting throat) তাঁকে খুন করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে।

পশ্চিম দিল্লির তিলকনগরে বৃহস্পতিবার ঘটেছে এই ঘটনা। মৃতার নাম রেখা, তাঁর বয়স ৩৫ বছর। অভিযুক্ত, অর্থাৎ রেখার লিভ ইন সঙ্গী মনপ্রীত সিং-এর বয়স ৪৫ বছর। সে আদতে পাঞ্জাবের পাতিয়ালার বাসিন্দা। ঘটনার একদিনের মধ্যেই পাতিয়ালা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, রেখার ১৬ বছর বয়সি মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় অভিযুক্ত। নাবালিকার বয়ান থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ছ'টা নাগাদ মাইগ্রেনের জন্য কিশোরীকে কয়েকটি ওষুধ দিয়ে তা খেয়ে ঘুমোতে বলে মনপ্রীত। ঘুম থেকে ওঠার পর মাকে দেখতে না পেয়ে মানপ্রীতকে সে ব্যাপারে জিজ্ঞেস করে কিশোরী। অভিযুক্ত জানায়, তার মা বাজারে গেছেন।

কিছুক্ষণ পরেই গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায় মনপ্রীত। তারপর আত্মীয়দের খবর দেয় নাবালিকা। তাঁরা খবর দেন থানায়। ঘরের দরজা ভেঙে রেখার গলার নলি কাটা মৃতদেহ উদ্ধার করা হয়। দেখা যায়, তাঁর মুখ ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে। তাঁর ডান হাতের অনামিকাটিও কেটে নেওয়া হয়েছে।

এরপরেই অভিযুক্তের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে এবং বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। খুনের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পাতিয়ালা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসা করত অভিযুক্ত মনপ্রীত। এছাড়াও, সুদের কারবারি হিসেবেও লোকজনের কাছে নিজের পরিচয় দিত সে। এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ভুয়ো তথ্যের সাহায্যে চুরি করা গাড়ি বিক্রি করত অভিযুক্ত।

পুলিশ আরও জানতে পেরেছে, তার একাধিক অপরাধের ইতিহাস রয়েছে। মুক্তিপণের জন্য অপহরণ, খুনের চেষ্টা এবং অস্ত্র আইন মিলিয়ে মোট ৬টি অপরাধে তার যুক্ত থাকার খোঁজ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ২০০৬ সালে বিয়ে করে মনপ্রীত। তার দুই ছেলে রয়েছে। ২০১৫ সালে রেখার সঙ্গে আলাপ হয় অভিযুক্তের। তারপর থেকেই একসঙ্গে থাকতে শুরু করে যুগল। রেখার সমস্ত খরচের দায়ভারও সে নিয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ।

বাড়ির কাজ করে না আনায় শাস্তি দিয়েছিলেন শিক্ষিকা, স্কুলেরই তিনতলা থেকে ঝাঁপ ছাত্রের


```