Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রেমিকার জন্মদিন, একসঙ্গে কেক কাটা হল, তারপরেই তাঁকে শেষ করে দিলেন প্রেমিক

দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকার জন্মদিন ছিল। দুজনে মিলে একসঙ্গে তা উদযাপন করার কথা ছিল। সেই জন্যই প্রেমিকের বাড়িতে গিয়ে হাজির হয়েছিলেন তরুণী। ফুল-আলোয় সাজানো চারপাশ। টেবিলেই রাখা আছে জন্মদিনের কেক। দু'জনে হাত ধরে কেক কাটলেন। তারপরেই সটান প্র

প্রেমিকার জন্মদিন, একসঙ্গে কেক কাটা হল, তারপরেই তাঁকে শেষ করে দিলেন প্রেমিক

শেষ আপডেট: 15 April 2023 10:50

দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকার জন্মদিন ছিল। দুজনে মিলে একসঙ্গে তা উদযাপন করার কথা ছিল। সেই জন্যই প্রেমিকের বাড়িতে গিয়ে হাজির হয়েছিলেন তরুণী। ফুল-আলোয় সাজানো চারপাশ। টেবিলেই রাখা আছে জন্মদিনের কেক। দু'জনে হাত ধরে কেক কাটলেন। তারপরেই সটান প্রেমিকার গলায় ছুরি চালিয়ে দিল প্রেমিক! তারপর সেই ছুরি দিয়েই কোপাতে থাকল তাঁকে, যতক্ষণ না তাঁর প্রাণটুকু বেরিয়ে যাওয়া নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে (Man kills girlfriend)।

নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে (Bengaluru) গত শুক্রবার। মৃত তরুণীর নাম নভ্যা। ২৬ বছর বয়সি ওই তরুণী কনকপুরা এলাকার বাসিন্দা। কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন তিনি। পুলিশের ইন্টারনাল সিকিউরিটি ডিভিশনের ক্লার্ক পদে কাজ করতেন তিনি।

গত ছ'বছর ধরেই প্রশান্ত নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল নভ্যার। প্রশান্ত তাঁর দূর সম্পর্কের আত্মীয়। সেও কনকপুরা এলাকার বাসিন্দা। গত ১১ এপ্রিল ছিল নভ্যার জন্মদিন। কিন্তু সেদিন ব্যস্ততার জন্য তা উদযাপন করা হয়ে ওঠেনি যুগলের। এরপর শুক্রবার জন্মদিন উদযাপনের জন্য প্রশান্তের বাড়িতে যান নভ্যা। সেখানে কেক কাটেন দুজনে। তারপরও মুহূর্তেই প্রেমিকার গলায় ছুরি চালিয়ে দেন প্রশান্ত।

যতক্ষণ না তাঁর মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হচ্ছে ততক্ষণ ছুরি দিয়ে নভ্যাকে কোপাতে থাকে প্রশান্ত। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা নভ্যাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে প্রশান্তকে। জেরার মুখে সে জানিয়েছে, সম্প্রতি অন্যদের সঙ্গে ফোনে কথা বলতে শুরু করেছিল নভ্যা, যা তার পছন্দ ছিল না। এই নিয়ে যুগলের মধ্যে গত বেশ কয়েকদিন ধরে অশান্তি হচ্ছিল। তা সহ্য করতে না পেরে প্রেমিকাকে খুন করবে বলে ঠিক করেছিল প্রশান্ত। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী মামলা রুজু করেছে পুলিশ।

জীবন মুর্শিদাবাদের বিধায়ক, বীরভূমের অনুব্রতর সঙ্গে সম্পর্কের রসায়ন কি শুধুই রাজনীতি?


```