Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রেসার কুকার দিয়ে বেদম মার লিভ-ইন সঙ্গীকে, মরেই গেলেন তরুণী! পুলিশের জালে প্রেমিক

দ্য ওয়াল ব্যুরো: সন্দেহ ছিল, প্রেমিকা অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। সেই নিয়েই ঝগড়া। তার মাঝেই রাগের মাথায় প্রেসার কুকার দিয়ে পিটিয়ে তাঁকে খুন করল প্রেমিক (Man killed his live in partner with presser cooker)। ঘটনাটি ঘটেছে শনিবার

প্রেসার কুকার দিয়ে বেদম মার লিভ-ইন সঙ্গীকে, মরেই গেলেন তরুণী! পুলিশের জালে প্রেমিক

শেষ আপডেট: 28 August 2023 09:56

দ্য ওয়াল ব্যুরো: সন্দেহ ছিল, প্রেমিকা অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। সেই নিয়েই ঝগড়া। তার মাঝেই রাগের মাথায় প্রেসার কুকার দিয়ে পিটিয়ে তাঁকে খুন করল প্রেমিক (Man killed his live in partner with presser cooker)।

ঘটনাটি ঘটেছে শনিবার বেঙ্গালুরুতে (Bangalore) বিকাল ৫টা নাগাদ। অভিযুক্তের নাম বৈষ্ণব। ২৯ বছরের ওই যুবক গত ২ বছর ধরেই বেঙ্গালুরুর কোরমণ্ডলা এলাকায় দেবা নামে ২৪ বছরের এক তরুণীর সঙ্গে লিভ ইন করছিলেন। দুজনেই কেরলের বাসিন্দা। তাঁরা কলেজ জীবন থেকে একে অপরের পরিচিত। দুজনেই বেঙ্গালুরুর একটি সেলস মার্কেটিং ফার্মে কাজ করতেন।

সূত্রের খবর, গত বেশ কিছুদিন ধরেই বৈষ্ণবের সন্দেহ হচ্ছিল, প্রেমিকা তাঁকে ঠকাচ্ছেন, অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন দেবা। সেই নিয়ে তাঁদের মধ্যে মাঝে মাঝেই ঝগড়া হত। এমনকী, দুজনের বাড়ির লোকেরাও তাঁদের সম্পর্কের কথা জানতেন। তাদের মধ্যে যে ঝামেলা হত, সে কথা তাঁরা যে শুধু জানতেন তাই নয়, তাঁরা সেই ঝামেলা মেটানোরও চেষ্টা করতেন। এমনকী, প্রতিবেশীরাও জানতেন যে দুজনের মধ্যে অশান্তি হত।

শনিবারও একই কারণে ফের ঝগড়া শুরু হয়েছিল দুজনের মধ্যে। বৈষ্ণবের কথার পিঠে কথা বলছিলেন দেবাও। তাতেই প্রচণ্ড রেগে একটি প্রেসার কুকার দিয়ে দেবাকে মারতে শুরু করে বৈষ্ণব (Man killed his live in partner with presser cooker)। সেই আঘাতে মৃত্যু হয় দেবার।

ঘটনা সামনে আসে, যখন দেবার বোন তাঁকে বারবার ফোন করেও পাচ্ছিলেন না, তখন তিনি ঘটনার বিষয়ে খোঁজ নিতে শুরু করেন। প্রতিবেশীদেরও সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তরুণীর মৃতদেহ উদ্ধার করে।

ঘটনার পর থেকেই পলাতক ছিল বৈষ্ণব। যদিও পুলিশ শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে দলিত তরুণকে পিটিয়ে খুন, মাকে নগ্ন করে হাঁটাল, ছাড়ল না দিদিকেও


```