Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্দুক তাক করে এগোচ্ছে ৪ বছরের শিশু! লাইভ টিভিতে দেখতে পেয়েই বাবাকে গ্রেফতার করল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: চার বছরের ছোট্ট ছেলে (Son)। হাতে পিস্তল (Gun) নিয়ে তাঁদের দিকে তাক করে সে নাকি এগিয়ে আসছিল একটু একটু করে, এমনটাই দাবি প্রতিবেশী এক মহিলার। শুধু তাই নয়, লাইভ টিভিতেও ধরা পড়েছে সেই ঘটনা। তারপরেই গাফিলতি এবং অবহেলার অভিযোগে

বন্দুক তাক করে এগোচ্ছে ৪ বছরের শিশু! লাইভ টিভিতে দেখতে পেয়েই বাবাকে গ্রেফতার করল পুলিশ

শেষ আপডেট: 17 January 2023 19:13

দ্য ওয়াল ব্যুরো: চার বছরের ছোট্ট ছেলে (Son)। হাতে পিস্তল (Gun) নিয়ে তাঁদের দিকে তাক করে সে নাকি এগিয়ে আসছিল একটু একটু করে, এমনটাই দাবি প্রতিবেশী এক মহিলার। শুধু তাই নয়, লাইভ টিভিতেও ধরা পড়েছে সেই ঘটনা। তারপরেই গাফিলতি এবং অবহেলার অভিযোগে শিশুটির বাবাকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের (US) ইন্ডিয়ানার বিচ গ্রোভ শহরের একটি আবাসনে। গত ১৪ জানুয়ারি শনিবার ওই এলাকায় 'অন পেট্রল: লাইভ' টিভি শো-এর লাইভ ব্রডকাস্ট হচ্ছিল। সেই সম্প্রচারে বন্দুক হাতে এগিয়ে আসতে দেখা যায় ছোট্ট শিশুটিকে। এছাড়াও শিশুটির প্রতিবেশী এক মহিলা ৯১১ ডায়াল করে খবর দেন পুলিশকে। তিনি জানান, বাড়ির বাইরে হল এলাকায় প্রতিবেশীর চার বছর বয়সি একটি শিশু বন্দুক তাক করে তাঁর ও তাঁর ছেলে দিকে এগিয়ে আসছে।

খবর পেয়ে তড়িঘড়ি সেখানে উপস্থিত হয় পুলিশ। 'অন পেট্রল: লাইভ' শো এর সম্প্রচারে দেখা যায় শিশুটির বাবাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যদিও বাড়িতে কোনও বন্দুক থাকার কথা অস্বীকার করছেন তিনি। প্রাথমিকভাবে সে কথা শুনে আবাসন ছেড়ে বেরিয়ে যাচ্ছিল পুলিশ। কিন্তু আবাসনের অন্যান্য বাসিন্দারা জানান, তাঁরা নিশ্চিতভাবেই শিশুটির হাতে বন্দুক দেখেছেন। প্রতিবেশী যে মহিলা পুলিশকে ফোন করেছিলেন তিনিও জানান তাঁর কাছে এই ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে।

এরপর ফের শিশুটির বাবা শেন অসবর্ন নামে ৪৫ বছর বয়সি ওই ব্যক্তির বাড়িতে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। তখনই একটি ড্রয়ারের ভেতর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে পিস্তলটির ভিতরে কোনও গুলি না থাকলেও বাড়ি থেকে আলাদা করে ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এরপরই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্তানের দেখাশোনায় গাফিলতি এবং অবহেলার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে শিশুটিকে তার মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিগারেটের পোড়া ফিল্টার ছুড়ে ফেলেছিলেন রাস্তায়, ৫৫ হাজার টাকা জরিমানা করল পুলিশ


```