
শেষ আপডেট: 23 April 2023 03:04
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহখানেক আগেই জাতীয় সঙ্গীত অবমাননার দায়ে কলকাতার দমদম এলাকা থেকে দুই নাবালিকাকে আটক করার খবর প্রকাশ্যে এসেছিল। আর এবার জাতীয় পতাকার (Tricolour) অবমাননার অভিযোগ উঠল একজন মুরগির মাংসের (chicken meat shop) দোকানদারের বিরুদ্ধে। অভিযোগ পেতেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দাদরা ও নগর হাভেলিতে (Dadra and Nagar Haveli)।
জানা গিয়েছে, জাতীয় পতাকা দিয়েই মুরগির দোকানের নোংরা পরিষ্কার করেছেন ওই দোকানদার। ঘটনার ভিডিও-ও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। যদিও এই বিষয়ে কেউ কেউ বলছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় নেটমাধ্যমে। অভিযুক্তকে কড়া শাস্তি দিবে হবে, এমনটাই দাবি করেছেন নেটিজেনরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযুক্ত যুবকের নাম মহম্মদ সইফ কুরেশি। বয়স মাত্র ২১ বছর। দাদরা ও নগর হাভেলির সিলভাসা এলাকায় তাঁর একটি মুরগির মাংসের দোকান রয়েছে। ওই দোকানেরই একটি ভিডিও বৃহস্পতিবার ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। তাতে দেখা যায়, ভারতের ত্রিবর্ণ জাতীয় পতাকা দিয়ে মুরগির দোকানের নোংরা পরিষ্কার করছেন সইফ। কেউ বা কারা ঘটনার ভিডিও করে পোস্ট করতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হতে শুরু করে।
সেই ভিডিও নজরে পড়ে পুলিশেরও। এরপর সেদিন রাতেই অভিযুক্ত মুরগির মাংসের দোকানদারকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার অভিযুক্তকে আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। অন্যদিকে তাঁর মুরগির মাংসের দোকানটিও সিল করে দেওয়া হয়। প্রসঙ্গত, জাতীয় পতাকার অবমাননা কিংবা অপব্যবহার করলে শাস্তির উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানেই।
অমৃতপাল গ্রেফতার! একমাস পলাতক থাকার পর মোগা পুলিশের জালে খলিস্তানপন্থী নেতা