Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিবাহবিচ্ছেদ উদযাপনে বাঞ্জি জাম্পিং করতে গিয়েছিলেন, ঘাড় ভেঙে বাড়ি ফিরলেন যুবক

দ্য ওয়াল ব্যুরো: সদ্যই বিবাহবিচ্ছেদ বিচ্ছেদ হয়েছিল। অসুখী দাম্পত্য ভেঙে বেরিয়ে আসার আনন্দ উদযাপন করতে অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিয়েছিলেন ২২ বছরের যুবক। কিন্তু বাঞ্জি জাম্পিং করার সময় আচমকাই ছিঁড়ে গিয়েছিল দড়ি। ফলত, ৭০ ফুট গভীর খাদে পড়ে যা

বিবাহবিচ্ছেদ উদযাপনে বাঞ্জি জাম্পিং করতে গিয়েছিলেন, ঘাড় ভেঙে বাড়ি ফিরলেন যুবক

শেষ আপডেট: 6 May 2023 14:22

দ্য ওয়াল ব্যুরো: সদ্যই বিবাহবিচ্ছেদ বিচ্ছেদ হয়েছিল। অসুখী দাম্পত্য ভেঙে বেরিয়ে আসার আনন্দ উদযাপন করতে অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিয়েছিলেন ২২ বছরের যুবক। কিন্তু বাঞ্জি জাম্পিং করার সময় আচমকাই ছিঁড়ে গিয়েছিল দড়ি। ফলত, ৭০ ফুট গভীর খাদে পড়ে যান যুবক (bungee jumping to celebrate divorce)। তাঁর গলার হাড় সহ শরীরের একাধিক হাড় ভেঙে গেছে বলে জানা গেছে।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ব্রাজিলের ক্যাম্পো মার্গো এলাকার লাগোয়া আজুল (ব্লু লেগুন)-এ (Blue Lagoon)। ওই যুবকের নাম রাফায়েল দস সান্তোস তোস্তা। ঘটনাটি ঘটেছিল গত ১১ ফেব্রুয়ারি। জানা গেছে, রাফায়েলের সদ্য সদ্য বিয়ে ভেঙেছিল। তারপর তিনি ঠিক করেন, জীবনকে সম্পূর্ণভাব উপভোগ করবেন। যা যা আগে কখনও করবেন বলে ভাবেননি, সেসবই এবার করবেন বলে মনস্থির করেছিলেন রাফায়েল। তাছাড়া দিন তিনেক পরেই ছিল তাঁর জন্মদিন। সব মিলিয়েই ঠিক করেছিলেন, অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নেবেন। সেই জন্যই এক ভাই এবং কয়েকজন বন্ধুর সঙ্গে লাগোয়া আজুলে গিয়ে হাজির হয়েছিলেন।

কিন্তু কোমরে সেফটি রোপ বেঁধে উঁচু থেকে ঝাঁপ দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ছিঁড়ে যায় সেই দড়ি। সটান ৭০ ফুট নীচে জলের মধ্যে পড়ে যান রাফায়েল। প্রাণে বেঁচে গেলেও তাঁর গলার হাড়, মেরুদণ্ড ক্ষতিগ্রস্থ হয়। দীর্ঘ ৩ মাস চিকিৎসা, ফিজিওথেরাপির পর সুস্থ হয়ে উঠলেও এখনও তিনি সম্পূর্ণ সেরে ওঠেননি। এখনও ভারী জিনিস তুলতে পারেন না রাফয়েল, শরীরের একাধিক জায়গায় ব্যথা রয়েছে। এছাড়া মানসিক ট্রমা তো রয়েইছে।

বরাবরই অ্যাডভেঞ্চার স্পোর্টসের ভক্ত ছিলেন রাফায়েল। বাঞ্জি জাম্পিংয়ের পর স্কাই ডাইভিংয়ের ইচ্ছা ছিল তাঁর। তবে আপাতত পরিবারের কথা ভেবে সেই ইচ্ছা মুলতুবি রেখেছেন তিনি।

মোবাইলে এফএম রেডিও রাখতেই হবে, কড়া নির্দেশ মোদী সরকারের


```