
শেষ আপডেট: 31 December 2022 09:44
দ্য ওয়াল ব্যুরো: ১১ বছরের নাবালিকার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেছিল অভিযুক্ত। শুধু একবার নয়, টানা ৩ মাস ধরে অভিযুক্তের কাছে যমুনা নির্যাতনের শিকার হয়েছিল নাবালিকা। সেই ঘটনায় এবার ধর্ষককে ৮০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত (man gets 80 years of rigorous imprisonment)।
এই রায় দিয়েছে কেরলের মাল্লাপুরম জেলার মঞ্জেরী পকসো স্পেশ্যাল আদালত। সূত্রের খবর, ধর্ষণের (minor rape) ঘটনাটি ঘটেছিল ২০২১ সালে। সেই বছর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ১১ বছর বয়সি এক নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন করে গিয়েছিল থানিপ্পাড়ার বাসিন্দা নৌফল। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা এবং পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছিল। সেই মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল অভিযুক্ত নৌফল।
তারপরেই বিশেষ পকসো (POCSO) আদালতের বিচারপতি কে রাজেশ অভিযুক্তকে ৮০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছেন। এর পাশাপাশি তাকে ৩ লক্ষ টাকা জরিমানাও করেছেন বিচারপতি।
বাঁকুড়ায় বাদাম ভেবে বিষাক্ত ফল খেল ৮ শিশু, গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হাসপাতালে