Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

১১ লক্ষ ট্যাক্স বাকি, পরিবহণ দফতরের অফিস থেকে রিমোট দিয়ে 'আটক' বিএমডব্লু নিয়ে পালাল চালক

দ্য ওয়াল ব্যুরো: চোরের উপর বাটপাড়ি শুনেছেন অনেকেই! কিন্তু খোদ পুলিশ-প্রশাসনের নাকের ডগা দিয়ে তাঁদেরই আটক করা কোটি টাকার গাড়ি নিয়ে যে পালানো সম্ভব, এমনটা কি কেউ কখনও ভেবেছেন? খাস কলকাতা শহরেই ঘটেছে এমন ঘটনা। ১১ লক্ষ টাকা কর ফাঁকি দেওয়ার অভি

১১ লক্ষ ট্যাক্স বাকি, পরিবহণ দফতরের অফিস থেকে রিমোট দিয়ে 'আটক' বিএমডব্লু নিয়ে পালাল চালক

শেষ আপডেট: 26 September 2023 06:58

দ্য ওয়াল ব্যুরো: চোরের উপর বাটপাড়ি শুনেছেন অনেকেই! কিন্তু খোদ পুলিশ-প্রশাসনের নাকের ডগা দিয়ে তাঁদেরই আটক করা কোটি টাকার গাড়ি নিয়ে যে পালানো সম্ভব, এমনটা কি কেউ কখনও ভেবেছেন? খাস কলকাতা শহরেই ঘটেছে এমন ঘটনা। ১১ লক্ষ টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগে একটি বিএমডব্লু (BMW) গাড়িকে আটক করেছিলেন কর্তব্যরত মোটর ভেহিকেল ইন্সপেক্টররা। গাড়িটির চাবিও কেড়ে নিয়েছিলেন তাঁরা। আর তারপরেই বিলাসবহুল সেই গাড়ির চালক পকেট থেকে রিমোট বের করে সকলকে হতভম্ব করে দিয়ে হাওয়ার বেগে গাড়ি ছুটিয়ে পগার পার হয়ে গেল (man fled with seized BMW)!

ঘটনাটি ঘটেছে গত ১৯ সেপ্টেম্বর কলকাতার রুবির মোড়ে। সূত্রের খবর, সেদিন সায়েন্স সিটির (science city) কাছে কর্তব্যরত মোটর ভেহিকেল ইন্সপেক্টররা (এমভিআই) একটি বিএমডব্লু গাড়ি দেখতে পেয়ে চেকিংয়ের জন্য আটকান। কিন্তু এমভিআইদের দেখতে পেয়ে দাঁড়ানো তো দূর, উল্টে গতি বাড়িয়ে ছুটতে শুরু করে সেটির চালক। সেটির পিছনে ধাওয়া করেন এমভিআইরাও। রুবির মোড়ের কাছে গিয়েই গাড়িটিতে ফের ধরে ফেলেন তাঁরা।

এরপর চালকের কাছ থেকে গাড়িটির চাবি নিজেদের কাছে নিয়ে কাগজপত্র পরীক্ষা করে দেখতে শুরু করেন দুই এমভিআই। তাতেই চোখ কপালে ওঠে তাঁদের। দেখা যায়, প্রায় কোটি টাকা দামের বিলাসবহুল গাড়িটির কোনও কাগজই ঠিকঠাক নেই, নেই বিমাও। এছাড়া ২০১৭ থেকে এখনও পর্যন্ত ট্যাক্স বাকি রয়েছে গাড়িটির। ৬ বছরের বকেয়া করের পরিমাণ ১০ লক্ষ ৯৭ হাজার টাকা। এরপরেই কসবা পরিবহণ ভবনে নিয়ে যাওয়া হয় গাড়িটিকে। চালককে বেনিয়াপুকুরের বাসিন্দা কামরান আলম। তাঁকে বলা হয়, বকেয়া কর জমা দিয়ে গাড়ি ছাড়িয়ে নিয়ে যেতে হবে।

প্রাথমিকভাবে চালক পরিবহণ আধিকারিকদের অনুনয় বিনয় করেন, বলেন যেন গাড়িটি আটকে রাখা না হয়। কিন্তু স্বভাবতই তার কথায় পাত্তা দেয়নি পরিবহণ দফতর। এরপরেই ঘটে আসল ঘটনা। এমভিআইরা যখন জন্য গাড়ি চেক করতে ব্যস্ত হয়ে পড়েন, তখন তাঁদের অন্যমনস্কতার সুযোগ নিয়ে পকেটে থাকা রিমোটে চাপ দিয়ে দরজা খুলে গাড়িতে উঠে বসে কামরান। তারপর প্রবল বেগে গাড়ি ছুটিয়ে দেয় (man fled with seized BMW)। অবস্থা এমনই হয়েছিল, ওই দুই এমভিআই প্রায় চাপা পড়তে পড়তে রক্ষা পান। ধাতস্থ হওয়ার পর তাঁরা বুঝতে পারেন আসলে কী ঘটেছে।

বিএমডব্লু সহ বহু বিলাসবহুল গাড়িতেই রিমোট থাকে। যার সাহায্যে চাবি ছাড়াই স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালানো যায় গাড়ি। সেই সুযোগই কাজে লাগিয়েছিল ওই গাড়িটির চালক। তা থেকে শিক্ষা নিয়েছেন পরিবহণ দফতরের কর্মীরা। এই ঘটনার পর কসবা থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, প্রথমে গাড়িটি লালবাজারের একটি সংস্থার নামে রেজিস্টার্ড থাকলেও পরে সেটি বিক্রি করে দেওয়া হয়। কামরানের খোঁজে তার বেনিয়াপুকুরের বাড়িতে গিয়েছিল পুলিশ। তবে খোঁজ মেলেনি অভিযুক্তের। বরং ঘটনার পর থেকে সে আর বাড়ি ফেরেনি বলে জানিয়েছেন বাড়ির লোকজন। তার ফোনও বন্ধ রয়েছে। ঘটনার ১ সপ্তাহ পরেও এই রহস্যের কিনারা করতে পারেনি পুলিশ।

স্বাস্থ্য ভবনের গেটে হঠাৎ শুভেন্দু! ঢুকতে দিল না পুলিশ, বাইরে বিক্ষোভ বিরোধী দলনেতার


```