Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়িতে আসতেই বেধড়ক মারধর করল জামাই, মৃত্যু শ্বশুরের! আগরপাড়ায় হইচই

বিয়ের পর থেকেই প্রায়দিনই ঝামেলা হত দম্পতির মধ্যে। বিগত পাঁচদিন ধরে মারাত্মকভাবে ঝগড়া-ঝাটি বেড়ে গেছিল।

বাড়িতে আসতেই বেধড়ক মারধর করল জামাই, মৃত্যু শ্বশুরের! আগরপাড়ায় হইচই

প্রতীকী ছবি

শেষ আপডেট: 24 February 2025 14:18

দ্য ওয়াল ব্যুরো: জামাইয়ের (Son-in-Law) সঙ্গে শ্বশুরের বচসা, তার থেকে হাতাহাতি। বেধড়ক মারধরের (Beaten to Death) ফলে মৃত্যু হল প্রবীণ ব্যক্তির। উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় (Agarpara) ঘটেছে এই ঘটনা। অভিযুক্ত জামাই পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ (Police)। মৃতের নাম অলোক মুখোপাধ্যায় (৫০)। 

অয়ন্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয়েছিল আগড়পাড়ার আজাদ হিন্দ নগরের বাসিন্দা সৈকত বসুর। পাশাপাশি পাড়ায় থাকতেন তাঁরা। স্থানীয়রা জানিয়েছেন, বিয়ের পর থেকেই প্রায়দিনই ঝামেলা হত দম্পতির মধ্যে। কয়েকবার হাতাহাতিও হয়েছে। তবে বিগত পাঁচদিন ধরে মারাত্মকভাবে ঝগড়া-ঝাটি বেড়ে গেছিল। তাই অয়ন্তিকার বাবাকে বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন সৈকতের বাবা। তাতেই বিপত্তি।

অলোকবাবু তাঁদের বাড়ি যেতে না যেতেই তাঁকে মারধর শুরু করে সৈকত। জামাইয়ের মারের চোটে প্রায় সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সৈকত। এদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনায়। সৈকতের কড়া শাস্তির দাবি করেছেন তাঁরা। 

যদিও ঠিক কী নিয়ে শ্বশুরের সঙ্গে জামাইয়ের এমন বচসা লাগল তা স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যে সৈকতের বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। সৈকত আত্মীয়-পরিজন কারও বাড়িতে লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সেই প্রেক্ষিতেই তল্লাশি শুরু করেছে পুলিশ। 


```