Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রেয়াত নেই ৫ বছরের শিশুরও, জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ! ধৃত ১

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শিশুটির আত্মীয়পরিজন ও বাবা জঙ্গলের মধ্যে যুবককে ধরে ফেলেন হাতেনাতে।

রেয়াত নেই ৫ বছরের শিশুরও, জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ! ধৃত ১

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 December 2024 08:50

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শিশুটির আত্মীয়পরিজন ও বাবা জঙ্গলের মধ্যে যুবককে ধরে ফেলেন হাতেনাতে। শিশুটিকে উদ্ধার করে যুবককে গণধোলাই দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। আটক করা হয়েছে সেই যুবককে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। 

মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার রানিপুর গ্রামের ঘটনা। অভিযোগ, শনিবার সন্ধ্যায় বাড়ির বাইরে খেলা করার সময় ওই শিশুকে তুলে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক একই গ্রামের বাসিন্দা। বহুক্ষণ শিশুটিকে খুঁজে না পাওয়ায়য় নিকটবর্তী জঙ্গলে পৌঁছন শিশুর বাড়ির লোকজন। সেখানেই যবুকটিকে ধরে ফেলেন তাঁরা। 

শিশুটিকে তুলে নিয়ে জঙ্গলের ভিতর ঢুকেছিল বলে অভিযোগ। তাঁকে দেখার পর জঙ্গল থেকে বার করে এনে মারধর করা হয়। তারপর গ্রামবাসীরা যুবককে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গল থেকে উদ্ধারের সময় শিশুটি অচৈতন্য অবস্থায় ছিল। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় কান্দি মহকুমা হাসপাতালে। সেখানেই বর্তমানে তার চিকিৎসা চলছে। হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ির লোকজন রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।


```