Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

বাঁদরের থেকে চটি কাড়তে ট্রেনের ছাদে উঠল যুবক, তারপর...

দ্য ওয়াল ব্যুরো: বাঁদরের (monkey) বাঁদরামির চোটে এবার প্রাণ খোয়ালেন এক ব্যক্তি (man)। যদিও বোকামি ছিল যুবকেরই। তবুও বাঁদরের অত্যাচার থেকে একজনকে বাঁচাতে গিয়ে যেভাবে মৃত্যু হল, তা মর্মান্তিক। ঘটনাটি ঘটেছে আগ্রার কাছে কাসগঞ্জ রেলওয়ে স্টেশনে।

বাঁদরের থেকে চটি কাড়তে ট্রেনের ছাদে উঠল যুবক, তারপর...

শেষ আপডেট: 7 January 2023 11:08

দ্য ওয়াল ব্যুরো: বাঁদরের (monkey) বাঁদরামির চোটে এবার প্রাণ খোয়ালেন এক ব্যক্তি (man)। যদিও বোকামি ছিল যুবকেরই। তবুও বাঁদরের অত্যাচার থেকে একজনকে বাঁচাতে গিয়ে যেভাবে মৃত্যু হল, তা মর্মান্তিক। ঘটনাটি ঘটেছে আগ্রার কাছে কাসগঞ্জ রেলওয়ে স্টেশনে।

জানা গেছে, এক মহিলার পায়ের চটি (slipper) নিয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল একটি বাঁদর। অনেকক্ষণ ধরে ওই মহিলা চটিটা ফেরত পাওয়ার চেষ্টা করলেও কিছুতেই সফল হচ্ছিলেন না। এই অবস্থা দেখে এগিয়ে আসেন স্টেশনেরই হকার বছর ছাব্বিশের এক যুবক।

তিনি বাঁদরটির থেকে চটিটা নেওয়ার চেষ্টা করতে করতে ট্রেনের উপরে উঠে পড়েন। এরপরেই ঘটে বিপত্তি। হাই টেনশন তারে হাত লাগতেই মুহূর্তের মধ্যে বিস্ফোরণ হয় ওঁর শরীরে। আগুন ধরে যায়। দগ্ধ অবস্থায় ট্রেনের ছাদেই লুটিয়ে পড়েন যুবক।

ঘটনার পরেই ছুটে আসেন স্টেশনে কর্তব্যরত আরপিএফ কর্মীরা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেহ নামিয়ে আনা হয়। এই ঘটনায় আরপিএফের দিকেই গাফিলতির অভিযোগ তুলেছেন অনেকে। তাঁদের বক্তব্য, ওই যুবক তো বোকামি করেছেই। কিন্তু সেইসময় কাছেপিঠে একজন আরপিএফ কর্মীকেও দেখা যায়নি, যারা ওঁকে বাধা দিতে পারত।

ক্লাস এইটের ছাত্রীকে প্রেম নিবেদন মাস্টারের! লিখলেন, 'চিঠি পড়ে ছিঁড়ে ফেলো'


```