
শেষ আপডেট: 18 March 2023 14:27
দ্য ওয়াল ব্যুরো: সোনা পাচারের অভিনব কায়দা। এর আগে জুতোর সোল কিংবা অন্তর্বাসে লুকিয়ে সোনা পাচারের একাধিক ঘটনা সামনে এলেও এমনটা আগে বোধহয় শোনা যায়নি। সম্প্রতি ম্যাঙ্গালুরু (Mangaluru) আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদেশি নাগরিককে আটক করেছেন শুল্ক দফতরের আধিকারিকরা। ওই ব্যক্তি নিজের ২১ মাস বয়সি শিশু সন্তানের ডায়াপারের মধ্যে লুকিয়ে সোনা পাচারের (Smuggling) চেষ্টা করছিলেন (Gold Inside Child's Diaper)। যদিও শেষমেষ সেই চেষ্টা সফল হয়নি।
সূত্রের খবর, শিশুটির ডায়াপারের মধ্যে 'পেস্ট' করে ছোট ছোট পাউচের মধ্যে ভরে লুকিয়ে রাখা হয়েছিল সোনা। বিমানবন্দরে চেকিং-সময় তা ধরা পড়ে যায়। তারপরেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। কোথায় তিনি সোনা পাচারের চেষ্টা করছিলেন, তাঁর সঙ্গে আর কারা জড়িত রয়েছে, সবকিছুই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
একই রকমের আরও একটি ঘটনায় সোনা পাচারের অভিযোগে অন্য এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি নিজের কোমরের চারপাশে বেল্টের আকারে সোনার পেস্ট লুকিয়ে রেখেছিলেন। অন্য আর একজন মলদ্বারে লুকিয়ে সোনা পাচার করার চেষ্টা করছিলেন। তাঁকেও গ্রেফতার করা হয়েছে।
শুল্ক দফতরের আধিকারিকরা জানিয়েছেন, চলতি বছরের ১-১৫ মার্চের মধ্যে ৯০ লক্ষ ৬৭ হাজার টাকা মূল্যের সোনা বাজেয়াপ্ত করা হয়েছে যার মোট ওজন ১ হাজার ৬০৬ গ্রাম। ঘটনায় জড়িত সমস্ত যাত্রীদেরই গ্রেফতার করা হয়েছে।
দিদি বাড়তি কথায় বারণ করেছেন, ববি কবিতা বললেন, ‘কণ্ঠ আমার রুদ্ধ আজি..’