Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভারত হিন্দু রাষ্ট্র বলায় মারধর, ধৃত নাবালক সহ দু'জন

দ্য ওয়াল ব্যুরো : ভারত হিন্দু রাষ্ট্র। এখানে মুসলমানদের স্বাগত জানানো হবে না। এমন কথা বলায় ম্যাঙ্গালুরুতে মার খেলেন এক যুবক। তাঁর নাম মঞ্জুনাথ। বাড়ি বান্তওয়াল অঞ্চলে। বয়স ৩০-এর কাছাকাছি। বুধবার শহরের এক শপিং মলে তিনি কয়েকজন ছাত্রের সঙ্গে বি

ভারত হিন্দু রাষ্ট্র বলায় মারধর, ধৃত নাবালক সহ দু'জন

শেষ আপডেট: 26 September 2019 07:28

দ্য ওয়াল ব্যুরো : ভারত হিন্দু রাষ্ট্র। এখানে মুসলমানদের স্বাগত জানানো হবে না। এমন কথা বলায় ম্যাঙ্গালুরুতে মার খেলেন এক যুবক। তাঁর নাম মঞ্জুনাথ। বাড়ি বান্তওয়াল অঞ্চলে। বয়স ৩০-এর কাছাকাছি। বুধবার শহরের এক শপিং মলে তিনি কয়েকজন ছাত্রের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। মঞ্জুনাথ হিন্দু রাষ্ট্রের পক্ষে কথা বলায় ছাত্ররা তাঁকে মারধর করে। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ দু'জনকে গ্রেফতার করেছে। তাদের একজন নাবালক। মঞ্জুনাথকে মারধরের ভিডিও ছবি ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ম্যাঙ্গালুরু পুলিশের কমিশনার পি এস হর্ষ বলেন, ওই ঘটনা নিয়ে বেশি হইচই করার দরকার নেই। আমরা আক্রমণকারীদের বিরুদ্ধে মামলা করেছি। তাদের খোঁজে তল্লাশি চলছে। ম্যাঙ্গালুরু হল দক্ষিণ কন্নড় জেলার সদর শহর। ওই জেলা সাম্প্রদায়িক দিক থেকে সংবেদনশীল। সেখানে প্রায়ই সাম্প্রদায়িক দাঙ্গাহাঙ্গামা হয়ে থাকে। ২০১৮ সালে কর্ণাটকে বিধানসভা ভোটের আগে ওই জেলায় বেশ কয়েকটি রাজনৈতিক খুন হয়েছিল। গত ১ সেপ্টেম্বর ওই জেলায় সাম্প্রদায়িক বিদ্বেষ প্রচার করার জন্য একজন গ্রেফতার হয়। অভিযোগ, সে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর প্রচার চালাচ্ছিল। পুলিশ কমিশনার পি এস হর্ষ বলেন, যারা সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়াবে, তাদের সম্পর্কে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে চলছি। ২০১৫ সালে ম্যাঙ্গালুরুর কাছে দক্ষিণপন্থী হিন্দু সংগঠনের ২৫ হাজার মানুষ জড়ো হয়। সেই জমায়েতকে কেন্দ্র করে দেখা দেয় সাম্প্রদায়িক উত্তেজনা। একটি ধর্মস্থানে আক্রমণ করা হয়। বেশ কয়েকটি দোকানে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। অন্তত ৩০ জন গ্রেফতার হন।

```