Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিন তালাক দিয়ে অন্তঃসত্ত্বা বধূকে তাড়িয়ে দিল স্বামী, মামলা রুজু করল পুলিশ! মা, দাদা-সহ আটক তিন

দ্য ওয়াল ব্যুরো: ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে (5 Months Pregnant Wife) 'তিন তালাক' (Triple Talaq) দিয়ে বিচ্ছেদের অভিযোগে আটক করা হল স্বামী, ভাসুর ও শাশুড়িকে। মহারাষ্ট্রে ভিওয়ানডি জেলার শান্তিনগর থানা এলাকার এই ঘটনায় নিজেই পুলিশে অভিযোগ দ

তিন তালাক দিয়ে অন্তঃসত্ত্বা বধূকে তাড়িয়ে দিল স্বামী, মামলা রুজু করল পুলিশ! মা, দাদা-সহ আটক তিন

শেষ আপডেট: 1 December 2022 14:09

দ্য ওয়াল ব্যুরো: ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে (5 Months Pregnant Wife) 'তিন তালাক' (Triple Talaq) দিয়ে বিচ্ছেদের অভিযোগে আটক করা হল স্বামী, ভাসুর ও শাশুড়িকে। মহারাষ্ট্রে ভিওয়ানডি জেলার শান্তিনগর থানা এলাকার এই ঘটনায় নিজেই পুলিশে অভিযোগ দায়ের করেন ২২ বছরের বধূটি।

পুলিশ জানিয়েছে, তরুণী থানায় এসে জানান, ২০১৮ সালে কামরুদ্দিন ফকরুদ্দিন আনসারির সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তাঁদের আড়াই বছরের একটি মেয়ে রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে শারীরিক ও মানসিক অত্যাচার চলত তাঁর উপর। তাঁর স্বামী কামরুদ্দিনও গাড়ি চেয়ে প্রায়ই ঝামেলা করত তাঁর সঙ্গে। আকছার চলত মারধর।

অভিযোগকারিণীর দাবি, ২৬ অক্টোবর এরকমই ঝগড়াঝাঁটি, মারধর চলছিল বাড়িতে। হঠাতই তাঁকে 'তালাক তালাক তালাক' বলে ডিভোর্স দিয়ে দেয় কামরুদ্দিন। স্ত্রীর সঙ্গে আর কোনও কথাও বলেনি সে। আড়াই বছরের মেয়ে-সুদ্ধ অন্তঃসত্ত্বা স্ত্রীকে তাড়িয়ে দেয় ২৫ বছরের কামরুদ্দিন। বাপের বাড়ি চলে যান তরুণী বধূ।

পুলিশ জানিয়েছে, এর পরে ওই তরুণী বহুবার চেষ্টা করেও শ্বশুরবাড়িতে ফিরতে পারেননি। তার পরেই থানায় গিয়ে অভিযোগ জানান তিনি।

অভিযোগের ভিত্তিতে কামরুদ্দিনের বিরুদ্ধে ৪৯৮-এ ধারায় একটি মামলা রুজু করে শান্তিনগর থানার পুলিশ। তার দাদা, ৩৫ বছরের সিরাজুদ্দিনের নামেও অভিযোগ দায়ের হয়। নাম জড়ায় ৬০ বছরের মা আবুনিশা আনসারিরও। মুসলিম মহিলা সুরক্ষা আইনেও মামলা রুজু হয় তিন জনের নামেই। তাদের আটক করা হয়েছে।

বাংলা-সহ চার রাজ্যে নাবালিকাকে বারবার ধর্ষণ! ধর্ষিতার ডায়েরিতে রাজনৈতিক নেতার নাম


```