
শেষ আপডেট: 20 April 2023 07:36
দ্য ওয়াল ব্যুরো: রাস্তার কুকুরের আক্রমণ (Dog Attack) আতঙ্কের কারণ হয়ে উঠছে। আমাদের দেশে গত এক মাসে এমন ঘটনা অজস্র ঘটেছে। কুকুরের কামড়ে মৃত্যু হয়েছে অনেকের। ছোট বাচ্চারাও রেহাই পায়নি। এবারের ঘটনা ব্রিটেনের। দুটি কুকুরের বারংবার হামলায় ক্ষতবিক্ষত হয়েছেন প্রৌঢ়। কুকুর দুটি আরও চারজনকে মারাত্মকভাবে জখম করেছে। তাঁদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। তাঁর অবস্থা সঙ্কটজনক।
সিমন এডজ নামে ওই প্রৌঢ় এখন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেছেন, তাঁর পশ্চাতদেশে, বাঁ হাত ও ডান পায়ে কামড়ে-ছিঁড়ে মাংস তুলে নিয়েছে দুটি কুকুর। ওই কুকুর দুটি কারও পোষ্য কিনা বোঝা যায়নি। রাস্তায় ঘুরছিল তারা। এর আগেও অনেকবার ওই কুকুর দুটির হামলার মুখে পড়তে হয়েছে পথচারীদের।
ঘটনা দু'দিন আগের। বার্মিংহামের একটি প্রাইমারি স্কুলের কাছে কুকুর দুটির হামলার মুখে পড়েন সিমন। তিনি জানিয়েছেন, কুকুর দুটি পিছন থেকে তেড়ে এসে ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর। এক মিনিটের মধ্যে চারবার হামলা চালায় তারা। তিনি কোনওমতে কুকুরের কবল থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে যখন পালাতে থাকেন তখন আরও চারজনকে আক্রমণ করে কুকুর দুটি। একজন মহিলায় গুরুতর জখম হয়েছে।
কুন্তলের হাতে ঘামাচি, দু’হাত তুলে দেখালেন আংটি নেই, কটাক্ষ পার্থকে!
ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ জানিয়েছে, ওই কুকুর দুটিকে রাস্তায় ছেড়ে দিয়েছিল তাদের মালিক। বছর আঠাশের সেই ছেলেটিকে গ্রেফতার করা হয়েছে। কুকুর দুটিকে ধরা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।