Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা টিপে খুন, দেহ কুচি কুচি করে কেটে জ্বালিয়ে দিল স্বামী

দ্য ওয়াল ব্যুরো: দুই মেয়ের পরে আরও একটা কন্যাসন্তানের জন্ম দিতে চলেছেন স্ত্রী, সন্দেহ দানা বেঁধেছিল এমনই। অন্তঃসত্ত্বা স্ত্রীর উপরে শারীরিক নির্যাতন চলত রোজই। একদিন তর্ক চরমে ওঠে। রাগের মাথায় নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকেই শ্বাসরোধ করে খুন কর

অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা টিপে খুন, দেহ কুচি কুচি করে কেটে জ্বালিয়ে দিল স্বামী

শেষ আপডেট: 15 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: দুই মেয়ের পরে আরও একটা কন্যাসন্তানের জন্ম দিতে চলেছেন স্ত্রী, সন্দেহ দানা বেঁধেছিল এমনই। অন্তঃসত্ত্বা স্ত্রীর উপরে শারীরিক নির্যাতন চলত রোজই। একদিন তর্ক চরমে ওঠে। রাগের মাথায় নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকেই শ্বাসরোধ করে খুন করে স্বামী। প্রমাণ লোপাটের জন্য দেহ কুচি কুচি করে কেটে জ্বালিয়ে দেয়। এরপরেও শান্তি না মেলায় সেই পোড়া ছাই ফেলে দিয়ে আসে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে। উত্তরপ্রদেশের রায়বরেলীতে এই ঘটনা ঘটে গত ৪ জানুয়ারি। চোখের সামনেই মাকে খুন হতে দেখেছিল বছর এগারোর মেয়েটা। এতদিন ভয় আর আতঙ্কে মুখ বন্ধ রাখলেও অবশেষে পুলিশের কাছে গোটা ঘটনাই জানিয়েছে সে। আর ঘটনায় বীভৎসতায় চমকে উঠেছেন পুলিশ কর্তারাও। অভিযুক্ত রবীন্দ্র কুমারকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। জেরায় স্ত্রীকে খুন করার কথা স্বীকারও করেছে সে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম উর্মিলা। বয়স ২৭ বছর। ২০১১ সালে রবীন্দ্রর সঙ্গে বিয়ে হয় উর্মিলার। তাঁদের ৭ বছর ও ১১ বছরের দু’টি মেয়েও রয়েছে। উর্মিলার বোন বিদ্যা দেবীর অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর দিদির উপর চূড়ান্ত শারীরিক ও মানসিক নির্যাতন চালাত রবীন্দ্র। দুই মেয়ে জন্মাবার পরে সেই অত্যাচার চরমে ওঠে। রবীন্দ্র চেয়েছিল তাঁর স্ত্রী পুত্রসন্তানের জন্ম দিক। সেই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তিও চলত। পুলিশ সুপার বিনীত সিং বলেছেন, জেরায় অভিযুক্ত জানিয়েছে তৃতীয়বার তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর মনে হয়েছিল এবারও মেয়েই জন্মাবে। সেই নিয়ে অশান্তি চলার মাঝেই রাগের মাথায় স্ত্রীকে খুন করে ফেলে সে। তারপর অপরাধ ধামাচাপা দিতেই এত আয়োজন।

আরও পড়ুন: দূষণ রোধে রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট জাতীয় পরিবেশ আদালত, তলব মুখ্যসচিবকে

তদন্তকারীদের কথায়, অন্তঃসত্ত্বা স্ত্রীকে এত নির্মমভাবে হত্যা করার ঘটনা নজিরবিহীন। অভিযুক্ত জানিয়েছে, প্রথমে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে স্ত্রীকে। তারপর দেহ শতটুকরো করে জ্বালিয়ে দেয়। পোড়া ছাই বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে পুঁতে দেয়।

```