Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঠোঙার ভিতরে চিকেন, উপরে হিন্দু দেবতাদের ছবি! উত্তরপ্রদেশে গ্রেফতার দোকানি

দ্য ওয়াল ব্যুরো: হিন্দু (Hindu) দেবদেবীর ছবি সম্বলিত কাগজে মুড়ে চিকেন (Chicken) বিক্রি করছিলেন এক ব্যক্তি, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) সামভাল জেলায়। ধৃত

ঠোঙার ভিতরে চিকেন, উপরে হিন্দু দেবতাদের ছবি! উত্তরপ্রদেশে গ্রেফতার দোকানি

শেষ আপডেট: 5 July 2022 10:20

দ্য ওয়াল ব্যুরো: হিন্দু (Hindu) দেবদেবীর ছবি সম্বলিত কাগজে মুড়ে চিকেন (Chicken) বিক্রি করছিলেন এক ব্যক্তি, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) সামভাল জেলায়। ধৃতের নাম তালিব হুসেন। তাঁর একটি মাংসের দোকান রয়েছে। কয়েকজন অভিযোগ করেন, তালিব মুরগির মাংস বিক্রি করছেন এমন একটি কাগজে মুড়ে যাতে হিন্দু দেবদেবীর ছবি রয়েছে।

অভিযোগ পেয়ে তালিবের দোকানে হানা দেয় পুলিশ। অভিযোগ, সেখানে পুলিশকে আক্রমণ করেন ওই ব্যক্তি। ছুরি হাতে পুলিশের দিকে তেড়ে গিয়েছিলেন তিনি। এরপরই ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে তালিবকে গ্রেফতার করা হয়েছে। এফআইআরে তেমনই উল্লেখ করা হয়েছে। তদন্ত চলছে।

আরও পড়ুন: খড়দহে বাইক পাচার চক্রের পাণ্ডা সহ গ্রেফতার ২, আন্তঃরাজ্য পাচারকারীদের নাগাল পেল পুলিশ


```