Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

কংগ্রেস নেত্রীর বিকৃত ভিডিও শেয়ার, গ্রেফতার রাজস্থানের এক ব্যক্তি

দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক ব্যক্তিত্বদের ছবি বা ভিডিও বিকৃত করে পোস্ট নতুন নয়। অন্য ছবির মধ্যে নেতা নেত্রীদের মুখ বসিয়ে বা কমিকসের মতো কোনও লেখা লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য গ্রেফতার হয়েছেন অনেকেই। এবার রাজস্থানের প্রতাপগড়ে ঘটল এমনই

কংগ্রেস নেত্রীর বিকৃত ভিডিও শেয়ার, গ্রেফতার রাজস্থানের এক ব্যক্তি

শেষ আপডেট: 13 March 2023 14:33

দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক ব্যক্তিত্বদের ছবি বা ভিডিও বিকৃত করে পোস্ট নতুন নয়। অন্য ছবির মধ্যে নেতা নেত্রীদের মুখ বসিয়ে বা কমিকসের মতো কোনও লেখা লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য গ্রেফতার হয়েছেন অনেকেই। এবার রাজস্থানের প্রতাপগড়ে ঘটল এমনই এক ঘটনা।

সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর একটি বিকৃত ভিডিও (Morphed video) পোস্ট করার অভিযোগে রাজস্থানের (Rajasthan) প্রতাপগড় থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, অভিযুক্তের নাম বিপিন কুমার সিং শান্ডিল্য। গত শনিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক তাকে আগামী ১৪ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রের খবর, লতা শর্মা নামে এক মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার (Man arrested) করা হয়েছে।

পুলিশ জানিয়েছেন, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) মর্ফড বা বিকৃত ভিডিও নজরে আসলে টুইটার কর্তৃপক্ষ বিপিন কুমারকে সতর্ক করে। কিন্তু তারপরও সেই ব্যক্তি ভিডিওটি ডিলিট না করায় ভিডিওটি টুইটার কর্তৃপক্ষ ডিলিট করে দেয়।

অস্কারের কার্পেটের রং বদল! ছিল লাল, হল কী


```