Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইআইটি পড়ুয়ার সঙ্গে 'তান্ত্রিক যৌনাচার', যৌনদাস বানিয়ে রাখার অভিযোগ! গ্রেফতার অভিযুক্ত

দ্য ওয়াল ব্যুরো: বোম্বে আইআইটির এক পড়ুয়ার (IIT student) উপরে যৌন নির্যাতনের অভিযোগ উঠল ৪০ বছর বয়সি এক ব্যক্তি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। ওই পড়ুয়ার দাবি, দম্পতি তাঁকে যৌনদাস বানিয়ে রেখেছিলেন। এছাড়া তান্ত্রিক-যৌনাচারে লিপ্ত হওয়ার নাম করে ওই ব্

আইআইটি পড়ুয়ার সঙ্গে 'তান্ত্রিক যৌনাচার', যৌনদাস বানিয়ে রাখার অভিযোগ! গ্রেফতার অভিযুক্ত

শেষ আপডেট: 18 February 2023 12:03

দ্য ওয়াল ব্যুরো: বোম্বে আইআইটির এক পড়ুয়ার (IIT student) উপরে যৌন নির্যাতনের অভিযোগ উঠল ৪০ বছর বয়সি এক ব্যক্তি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। ওই পড়ুয়ার দাবি, দম্পতি তাঁকে যৌনদাস বানিয়ে রেখেছিলেন। এছাড়া তান্ত্রিক-যৌনাচারে লিপ্ত হওয়ার নাম করে ওই ব্যক্তি তাঁকে খুন করারও চেষ্টা করেছিলেন বলে দাবি নির্যাতিত ছাত্রের।

পুলিশ সূত্রে জানা গেছে, ৪০ বছর বয়সি ওই ব্যক্তি ইউরোপের একটি সংস্থায় কর্মরত। বছর দুয়েক আগে এলজিবিটিকিউ সম্প্রদায়ের একটি ডেটিং অ্যাপ মারফত বোম্বে আইআইটির (IIT Bombay) ওই ছাত্রের সঙ্গে আলাপ হয়েছিল অভিযুক্তের। অভিযোগকারী ছাত্র জানিয়েছেন, ওই ব্যক্তি তাঁর সঙ্গে একাধিকবার অস্বাভাবিক যৌনতায় লিপ্ত হয়েছেন। এছাড়াও এমনভাবে তাঁর ঘাড় চেপে ধরেছিলেন যাতে তাঁর মৃত্যুও হতে পারত। এছাড়াও তান্ত্রিক যৌনাচারের (Tantrik sex) নাম করে তাঁর হাত পা বেঁধে শরীরের একাধিক জায়গায় ছ্যাঁকা দেওয়ারও অভিযোগ তুলেছেন তিনি। তাঁর আরও দাবি, ঘটনায় জড়িত ছিলেন অভিযুক্তের স্ত্রীও। দুজনে মিলে তাঁকে যৌনদাস (Sex slave) বানিয়ে রেখেছিলেন বলে দাবি করেছেন ওই ছাত্র।

চলতি সপ্তাহের শুরুর দিকে এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্র। তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, কর্মসূত্রে দেশের বাইরে গিয়েছিলেন অভিযুক্ত। তবে দেশে ফেরার সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। তবে তাঁর স্ত্রীকে এখনও গ্রেফতার করা হয়নি। ঘটনায় তাঁর ভূমিকা খতিয়ে দেখার পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলা জানিয়েছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে অস্বাভাবিক যৌনতা, খুনের চেষ্টা, এবং কালো জাদু চর্চার অভিযোগে এফআইআর দায়ের কোরিয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুসলিমদের সংখ্যা কমানোর পশ্চিমী চক্রান্ত! গর্ভনিরোধক বড়ির বিক্রি নিষিদ্ধ করল তালিবানরা


```