জম্মু-কাশ্মীর:নিজের মেয়েকে ধর্ষণ, ছেলের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বাবা
দ্য ওয়াল ব্যুরো: কাঠুয়ার পর ফের ধর্ষণ জম্মু-কাশ্মীরে।শ্রীনগরে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা।আবদুল মজিদ ভাট নামে নামে ওই ব্যক্তিকে সোমবার গ্রেফতার করে জম্মু-কাশ্মীর পুলিশ। বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে ছেলে ইমতিয়াজ আহম
শেষ আপডেট: 29 October 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: কাঠুয়ার পর ফের ধর্ষণ জম্মু-কাশ্মীরে।শ্রীনগরে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা।আবদুল মজিদ ভাট নামে নামে ওই ব্যক্তিকে সোমবার গ্রেফতার করে জম্মু-কাশ্মীর পুলিশ। বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে ছেলে ইমতিয়াজ আহমেদ।
বারামুলার কুনজের এলাকার বাসিন্দা আবদুল। যে কোনও কারণে মেয়েকে মারধর, গালিগালাজ করা ছিল রোজের ঘটনা।তবে, নিজের মেয়েকেই ধর্ষণ, মেনে নিতে পারেনি ছেলে ইমতিয়াজ। তাই লুকিয়ে বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। এফআইআরের পর খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হয় আবদুলকে।
বায়ুদূষণে ভারতে ১ লক্ষ শিশুর মৃত্যু হয়েছে শুধু ২০১৬ সালেই, বলছে হু-র রিপোর্ট
নির্যাতিতা মেয়েটির মেডিক্যাল করা হয়েছে। এখনও পর্যন্ত সে নাবালিকা কি না তা জানা যায়নি। সূত্রের খবর, বাবার বিকৃতির শিকার মেয়েটি কলেজে পড়েন।
এখনও কাঠুয়া গণধর্ষণের ঘটনা ভোলেনি উপত্যকাবাসী। চলছে অভিযুক্তদের বিচারপ্রক্রিয়া। সেই ঘটনার পরই ফের ধর্ষণকাণ্ড। তবে এই ধর্ষণকাণ্ডে পুলিশের তৎপরতার প্রশংসা কুড়িয়েছে। উপত্যকায় মহিলা নিরাপত্তা আরও ক়ড়াকড়ি হবে বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ।কাঠুয়া ধর্ষণে পুলিশের বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ উঠে আসে। প্রচারের ফলে পুলিশ তদন্তে গতি আনে।
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন