Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাটোয়ায় ৩ বছরের শিশুর যৌনাঙ্গে রক্তের দাগ! যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার পাড়াতুতো দাদু

শিশুটির মায়ের অভিযোগ, বিস্কুটের প্রলোভন দেখিয়ে মেয়ের যৌন নিগ্রহ করেছেন ওই বৃদ্ধ। পূর্ব বর্ধমানের কাটোয়া থানা এলাকার ঘটনা।

কাটোয়ায় ৩ বছরের শিশুর যৌনাঙ্গে রক্তের দাগ! যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার পাড়াতুতো দাদু

ফাইল ছবি।

শেষ আপডেট: 20 October 2024 09:00

দ্য ওয়াল ব্যুরো: আরজি করের ঘটনার প্রতিবাদে শনিবারও জনতাকে রাজপথে নামতে দেখা গিয়েছে। এমন আবহে ৩ বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে। সম্পর্কে তিনি ওই শিশুটির পাড়াতুতো দাদু।

শিশুটির মায়ের অভিযোগ, বিস্কুটের প্রলোভন দেখিয়ে মেয়ের যৌন নিগ্রহ করেছেন ওই বৃদ্ধ। পূর্ব বর্ধমানের কাটোয়া থানা এলাকার ঘটনা। অভিযোগকে কেন্দ্র করে শনিবার রাতে অভিযুক্তকে আটকে রেখে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করে।


রবিবার রাতেই কাটোয়া মহকুমা হাসপাতালে শিশুকন্যাটির শারীরিক পরীক্ষা করা হয়েছে। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুশান্তবরণ দত্ত বলেন, ‘‘শিশুকন্যার যৌনাঙ্গে রক্তের দাগ মিলেছে। শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’’

অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে ধর্ষণের চেষ্টার মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। রবিবার ধৃতকে আদালতে হাজির করিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ।

গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত বৃদ্ধ এর আগেও এলাকার এক শিশুর যৌন নিগ্রহ করেছিল বলে অভিযোগ এলাকাবাসীর।


```