Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

প্রতিবেশীর কুকুরকে গুলি করে খুন! দুর্গাপুরের ঘটনার ছায়া মহারাষ্ট্রে

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরে কুকুরকে হত্যার ঘটনার পুনরাবৃত্তি ঘটল এবার মহারাষ্ট্রে (Maharashtra)। কুকুরের উপর বিরক্ত হয়ে গুলি (shot) করে খুন (murder) করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বীড় জেলায়।

প্রতিবেশীর কুকুরকে গুলি করে খুন! দুর্গাপুরের ঘটনার ছায়া মহারাষ্ট্রে

শেষ আপডেট: 12 November 2022 15:22

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরে কুকুরকে হত্যার ঘটনার পুনরাবৃত্তি ঘটল এবার মহারাষ্ট্রে (Maharashtra)। কুকুরের উপর বিরক্ত হয়ে গুলি (shot) করে খুন (murder) করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বীড় জেলায়। সূত্রের খবর, সর্বক্ষণ প্রতিবেশীর কুকুরের (pet dog) ডাক সহ্য করতে পারছিলেন না অভিযুক্ত। শুক্রবার রাতে তাই কুকুরটিকে গুলি করে মেরে দেন তিনি।

জানা গেছে, কুকুরটির মালিক বিকাশ বাসোন্দের একটি পানশালা রয়েছে। সেই পানশালা লাগোয়াই বাড়ি বিকাশের। সেই পানশালায় আসা এক গ্রাহকই প্রথম দাবি করেন যে, তাঁর প্রতিবেশী পোষ্য কুকুরকে গুলি করে খুন করেন। বিকাশ ঘটনাটি জানা মাত্রই ছুটে যান বাড়ির সামনে। দেখেন তাঁর পোষ্য রক্তাক্ত অবস্থায় নিথর অবস্থায় পড়ে রয়েছে।

এর পরই বিকাশ তাঁর সেই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে পুলিশের কাছে গিয়ে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে দুর্গাপুরে ঠিক একইরকম ঘটনা ঘটেছে। রাস্তার কুকুরকে হত্যার দায়ে দিব্যেন্দু ওরফে ভোলা ভাওয়াল নামের ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। যদিও সেই যুবক দাবি করেন, বারবার তার স্কুটির আসন ছিঁড়ে দেওয়ায় ভয় দেখানোর জন্যই সে গুলি করেছিল। মারার উদ্দেশ্য তার ছিল না। অভিযুক্তের মা’ও এই একই কথা জানান পুলিশ ও সংবাদমাধ্যমের কাছে।

দুর্গাপুরে রাস্তার কুকুরকে গুলি করে হত্যা! অভিযুক্তের ৫ দিনের পুলিশ হেফাজত


```