Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছেলেকে শাসন করায় বাবাকে লক্ষ্য করে গুলি! মুর্শিদাবাদে হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বৃদ্ধ।

ছেলেকে শাসন করায় বাবাকে লক্ষ্য করে গুলি! মুর্শিদাবাদে হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ

শেষ আপডেট: 17 March 2024 19:21

দ্য ওয়াল ব্যুরো: সারাদিনই কোনও কাজে মন নেই ছেলের। মোবাইলের প্রতি তীব্র আসক্তি। আর এহেন আচরণে আপত্তি জানাতেই বাবাকে লক্ষ্য করে গুলি চালাল ছেলে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বৃদ্ধ। মুর্শিদাবাদের বহরমপুরের এই ঘটনায় অভিযুক্তকে খুঁজছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার সৈদাবাদ জোড়া শিবমন্দির এলাকায়। আহত ব্যক্তির নাম সুশান্তকুমার মণ্ডল। শনিবার রাতে ৬৮ বছরের ওই বৃদ্ধের সঙ্গে তাঁর ছোট ছেলে সৌমেন মণ্ডলের বচসা বাঁধে। অভিযোগ, তখনই বাবাকে লক্ষ্য করে দু রাউন্ড গুলি চালান সৌমেন। 

পুলিশ সূত্রের খবর, ২৯ বছর বয়সি সৌমেন তেমন কোনও কাজ করেন না। বন্ধুদের সঙ্গে আড্ডা মেরেই দিন কাটত তাঁর। ছেলে কেন সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকেন, এ নিয়ে তাঁকে বকাবকি করেন সুশান্তবাবু। আর বাবার শাসন করার সময়েই গুলি ছোড়েন ছেলে। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুশান্তবাবুর অভিযোগ, সৌমেন কোনও কাজ করেন না। বাড়িতে এই নিয়ে সব সময় ঝামেলা লেগে থাকত। ছেলে বন্ধুদের সঙ্গে মিলে তাঁকে খুন করার পরিকল্পনা করেছেন। এদিকে ওই যুবক আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেলেন তা এখনও জানা যায়নি। ঘটনার পর থেকেই পলাতক সৌমেন। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বহরমপুর থানার পুলিশ।  অভিযুক্তদের ধরতে এলাকায় তল্লাশি চলছে।


```