Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জলমগ্ন রাস্তায় যাওয়া নিয়ে বচসা, রাগে যুবককে ছুরি মেরে খুন! হাওড়ায় গ্রেফতার রিকশা চালক

হাতাহাতি থেকে যাত্রীকে ছুরি মেরে খুনের অভিযোগ উঠেছে ওই রিকশা চালকের বিরুদ্ধে।

জলমগ্ন রাস্তায় যাওয়া নিয়ে বচসা, রাগে যুবককে ছুরি মেরে খুন! হাওড়ায় গ্রেফতার রিকশা চালক

যুবককে ছুরি মেরে খুন রিকশা চালকের ( প্রতীকী ছবি)

শেষ আপডেট: 8 July 2024 21:56

দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি। অন্তঃসত্ত্বা স্ত্রীকে বৃষ্টির মধ্যেই রিকশায় ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলেন। রিকশা চালককে গলির মধ্যে জল জমে থাকা রাস্তা পার করে দিতে বলেছিলেন যুবক। আর তাতেই রিকশা চালকের সঙ্গে তুমুল অশান্তি বাঁধে। শেষে হাতাহাতি থেকে যাত্রীকে ছুরি মেরে খুনের অভিযোগ উঠেছে ওই রিকশা চালকের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত কাপুরগলি এলাকায়। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

মৃতের নাম মহম্মদ দুলারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার সময় প্রথমে ভাড়া নিয়ে রিকশা চালকের সঙ্গে বচসা শুরু হয় দুলারার। এরপর জলমগ্ন রাস্তা পার করে দিতে বললে তাতে রাজি হননি ওই রিকশা চালক। এরপরই বচসা গড়িয়ে যায় হাতাহাতিতে। সেই সময়ে স্থানীয় দোকান থেকে ছুরি নিয়ে যুবকের উপর রিকশা চালক হামলা চালায় বলে অভিযোগ। অভিযুক্ত রিকশা চালককে আরও এক ব্যক্তি সাহায্য করে বলেও জানা গিয়েছে।

যুবকের উপর হামলার সময় পাশেই ছিলেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী। তাঁর চিৎকারেই ছুটে আসেন আশেপাশের লোকজন। দ্রুত দুলারাকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেলে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রের খবর, ধৃত রিকশা চালক জানিয়েছেন যে তিনি যুবক ও তাঁর স্ত্রীকে রিকশায় তুলতে চাননি। তাঁর অন্যত্র ভাড়া ছিল। তাই রিকশায় ওঠার পর থেকেই তাঁর সঙ্গে বচসা শুরু হয়। রাস্তায় জমা জল পার করে দিতে বললে তিনি আরও রেগে যান। এরপরই যুবকের সঙ্গে তাঁর হাতাহাতি বেঁধে হয়।  

ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে তর্কাতকি থেকে খুনের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। পুরনো শত্রুতার জেরে মত্ত অবস্থায় অভিযুক্ত হামলা চালিয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। রিকশা চালককে যে ব্যক্তি সাহায্য করেছিলেন তারও খোঁজ চলছে।


```