Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাঁকরাইলে সালিশি সভার 'তাণ্ডব'! ব্যবসায়ীকে মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সালিশি সভা ডেকে ব্যবসায়ীকে মারধর, বাড়ি ভাঙচুর ও লুঠপাটের অভিযোগ  উঠেছে তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে। 

সাঁকরাইলে সালিশি সভার 'তাণ্ডব'! ব্যবসায়ীকে মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পারিবারিক সমস্যা মেটাতে সালিশি সভার হস্তক্ষেপ (প্রতীকী ছবি)

শেষ আপডেট: 9 July 2024 13:31

দ্য ওয়াল ব্যুরো: ফের পারিবারিক সমস্যা মেটাতে সালিশি সভার হস্তক্ষেপ! এবার ঘটনাস্থল হাওড়ার সাঁকরাইল। সালিশি সভা ডেকে ব্যবসায়ীকে মারধর, বাড়ি ভাঙচুর ও লুঠপাটের অভিযোগ  উঠেছে তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে। 

মেয়ের বিয়েকে কেন্দ্র করে কান্দুয়ার ব্যবসায়ী সাহাবুদ্দিন সেপাই এবং তাঁর স্ত্রীর মধ্যে বিবাদ হয়। যার জেরে মেয়েকে নিয়ে স্ত্রী আলাদা থাকতে শুরু করেন। সেই পরিবারের সমস্যা মেটাতেই সোমবার সন্ধ্যায় সালিশি সভা ডাকা হয়। অভিযোগ, সভার মাঝেই দলবল নিয়ে সাহাবুদ্দিনের ওপর চড়াও হন পাঁচলার জুজুরসাহা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান শেখ খলিল আহমেদ। তাঁর সঙ্গে প্রায় ১৫-২০ জন এসে সাহাবুদ্দিনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। 

কোনওভাবে পালিয়ে ভাইপোর বাড়িতে আশ্রয় নেন সাহাবুদ্দিন। এমনকী সেখানেও উপপ্রধানের প্রায় ১৫০ জন দলবল এসে রড, ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালায়। বাড়িতে তাণ্ডব চালানোর পাশাপাশি গাড়ি ভাঙচুর, আলমারি ভেঙে লুঠপাটও করা হয় বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ীকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল উপপ্রধান। যদিও এবারই প্রথম নয়, একাধিক বার বিভিন্ন ঘটনায় খলিলের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ। ইতিমধ্যে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।


```