৯১ বছরের বৃদ্ধকে অপহরণ করে ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখল বাড়ির কাজের লোক
দ্য ওয়াল ব্যুরো : দিল্লির গ্রেটার কৈলাস এলাকায় থাকেন ৯১ বছর বয়সী কৃষ্ণ খোসলা ও তাঁর স্ত্রী। তাঁদের বাড়ির কাজের লোকের নাম কিষাণ। শনিবার সন্ধ্যায় সে পাঁচ সঙ্গীকে নিয়ে টেম্পো চড়ে আসে খোসলাদের বড়িতে। প্রথমেই খোসলা ও তাঁর স্ত্রীকে মাথায় মেরে অজ্
শেষ আপডেট: 2 September 2019 10:41
দ্য ওয়াল ব্যুরো : দিল্লির গ্রেটার কৈলাস এলাকায় থাকেন ৯১ বছর বয়সী কৃষ্ণ খোসলা ও তাঁর স্ত্রী। তাঁদের বাড়ির কাজের লোকের নাম কিষাণ। শনিবার সন্ধ্যায় সে পাঁচ সঙ্গীকে নিয়ে টেম্পো চড়ে আসে খোসলাদের বড়িতে। প্রথমেই খোসলা ও তাঁর স্ত্রীকে মাথায় মেরে অজ্ঞান করে দেয়। তারপর খোসলার দেহটি ভরে ফেলে ফ্রিজে। ফ্রিজটি টেম্পোয় চড়িয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।
[caption id="attachment_138114" align="alignnone" width="600"]

কিষাণ[/caption]
খোসলাকে অপহরণ করাই তাদের উদ্দেশ্য ছিল। কিন্তু তারা ধরা পড়ে যায়। পুলিশ জানায়, কিষাণের বাড়ি বিহারে। সে এক বছর ধরে খোসলাদের বাড়িতে কাজ করছিল। ফ্রিজে পুরে বৃদ্ধকে অপহরণের চেষ্টা হয়েছিল শুনে স্থানীয় মানুষজন অবাক হয়ে গিয়েছেন। স্থানীয় বাসিন্দা শ্যাম কালরা বলেন, এই এলাকায় ছোটখাটো চুরি-ছিনতাই হয় বটে কিন্তু এমন কখনও ঘটেনি।