Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

তিন পুরুষের সঙ্গে উদ্দাম যৌনতা, সমকামিতার কথা ফাঁস করতেই প্রৌঢ়কে গলা টিপে খুন

দ্য ওয়াল ব্যুরো: ৬৩ বছর বয়সি প্রৌঢ়ের সঙ্গে 'অস্বাভাবিক' যৌনতায় (unnatural sex) মেতে উঠেছিল তিন ব্যক্তি। কিন্তু সে কথা অন্যদের জানিয়ে দিতেই (disclosing same sex relationship) তাঁকে খুন করল ওই ৩ জন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরে (

তিন পুরুষের সঙ্গে উদ্দাম যৌনতা, সমকামিতার কথা ফাঁস করতেই প্রৌঢ়কে গলা টিপে খুন

শেষ আপডেট: 30 November 2022 05:13

দ্য ওয়াল ব্যুরো: ৬৩ বছর বয়সি প্রৌঢ়ের সঙ্গে 'অস্বাভাবিক' যৌনতায় (unnatural sex) মেতে উঠেছিল তিন ব্যক্তি। কিন্তু সে কথা অন্যদের জানিয়ে দিতেই (disclosing same sex relationship) তাঁকে খুন করল ওই ৩ জন।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরে (Jabalpur)। পুলিশ মঙ্গলবার জানিয়েছে, গত ৯ নভেম্বর একটি চাষের জমিতে প্রৌঢ়ের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। সেই রিপোর্ট থেকে জানা যায়, শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। পুলিশের অনুমান, কেউ খুন করেছে তাঁকে। কিন্তু কে বা কারা ওই ব্যক্তিকে খুন করেছে, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনও সূত্র পায়নি পুলিশ। কেউ খুনের বিষয়ে কোনও তথ্য দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয় পুলিশের তরফে।

অন্য মেয়েকে ডেট করছেন প্রেমিক! বয়ফ্রেন্ডের বাড়িতে আগুন লাগিয়ে দিলেন তরুণী

পরে তদন্তে নেমে ৩ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে একজনের বয়স ৪২ বছর, বাকি দুজনের বয়স ২৫ বছরের কম। ধৃতরা পুলিশকে জানায়, ৬৩ বছর বয়সি ওই ব্যক্তি তাদের সঙ্গে উদ্দাম যৌনতায় মেতে উঠেছিল। কিন্তু অস্বাভাবিক যৌনতা এবং সমকামী সম্পর্কের কথা প্রৌঢ় অন্যদের জানিয়ে দিচ্ছিলেন বলে অভিযোগ ৩ জনের। এরপরেই তিনজন মিলে ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে খুন করে বলে পুলিশকে জানিয়েছে তারা।

পুলিশ অভিযুক্তদের কাছ থেকে একটি সেক্স স্প্রে, যৌন উত্তেজনা বর্ধক ট্যাবলেট এবং তেল উদ্ধার করেছে। খুনের জন্য ব্যবহার করা একটি রডও বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।


```