Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

রসগোল্লা খাওয়া নিয়ে ঝামেলা, বিয়েবাড়িতে খুন হয়ে গেলেন রণবীর সিং

দ্য ওয়াল ব্যুরো: বিয়েবাড়িতে রসগোল্লা (rasgulla) নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুন (murder)! অভিযোগ উঠল নিমন্ত্রিত চার ব্যক্তির বিরুদ্ধে। সামান্য রসগোল্লা খাওয়া নিয়ে এমন নৃশংস ঘটনার জেরে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে উত্তরপ্রদেশের

রসগোল্লা খাওয়া নিয়ে ঝামেলা, বিয়েবাড়িতে খুন হয়ে গেলেন রণবীর সিং

শেষ আপডেট: 18 February 2023 08:11

দ্য ওয়াল ব্যুরো: বিয়েবাড়িতে রসগোল্লা (rasgulla) নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুন (murder)! অভিযোগ উঠল নিমন্ত্রিত চার ব্যক্তির বিরুদ্ধে। সামান্য রসগোল্লা খাওয়া নিয়ে এমন নৃশংস ঘটনার জেরে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মইনপুরী জেলার বিকাপুর গ্রামে। তবে এখনও অবধি অধরা ওই অভিযুক্ত যুবকরা।

নিহত ব্যক্তির নাম রণবীর সিং (৫০)। তিনি হরিয়ানার বাসিন্দা। কনের আত্মীয় ছিলেন প্রৌঢ়। জানা গেছে, ওই বিয়েবাড়িতে একটি বালতির মধ্যে আলাদা করে রসগোল্লা রাখা ছিল। সেখান থেকে হঠাৎই রসগোল্লা তুলে খেতে শুরু করে অভিযুক্ত চারজন। তা দেখে বাধা দেন রণবীর।

এই নিয়েই শুরু হয় বিতর্ক, ঝগড়া। যা পরে হাতাহাতিতে গড়ায়। বৃহস্পতিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হইহই শুরু হয়ে যায় গ্রামে। সূত্রের খবর, অভিযুক্ত রজত, ভরত, অজয় এবং সত্যবান লাঠি এবং লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে খুন করে প্রৌঢ় রণবীর সিংকে। তাঁর শ্যালক রাম কিশোরও অভিযুক্তদের মারে জখম হন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মইনপুরীর অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ কুমা বলেন, "এই ঘটনা নিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।"

আসানসোল শ্যুটআউট কাণ্ডের তদন্তভার সিআইডির হাতে, এখনও অধরা দুষ্কৃতীরা


```