রানওয়ে দিয়ে হাঁটার সময় প্লেনের ধাক্কা, প্রাণ হারালেন যুবক
দ্য ওয়াল ব্যুরো: মস্কো থেকে স্পেনে যাওয়ার কথা ছিল ২৫ বছরের এক যুবকের। মঙ্গলবার সন্ধ্যা আটটা নাগাদ মস্কোর শেরিমেতিয়েভো বিমানবন্দরে প্লেনের জন্য অপেক্ষা করছিলেন। একসময় হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলেন রানওয়েতে। সেই রানওয়ে থেকেই এথেন্সের উদ্দেশে উড়
শেষ আপডেট: 21 November 2018 09:29
দ্য ওয়াল ব্যুরো: মস্কো থেকে স্পেনে যাওয়ার কথা ছিল ২৫ বছরের এক যুবকের। মঙ্গলবার সন্ধ্যা আটটা নাগাদ মস্কোর শেরিমেতিয়েভো বিমানবন্দরে প্লেনের জন্য অপেক্ষা করছিলেন। একসময় হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলেন রানওয়েতে। সেই রানওয়ে থেকেই এথেন্সের উদ্দেশে উড়ে যাচ্ছিল এক বোয়িং ৭৩৭ বিমান। তার ধাক্কায় গুরুতর আহত হন যুবক। পরে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: রোক্কে রোক্কে! রানওয়েতে ছুটছে প্লেন, পেছনে ছুটছেন মহিলা!
ঘাতক প্লেনটির মালিক রাশিয়ার এরোফ্লোট সংস্থা। টুইটারে এক ভিডিওয় দেখা গিয়েছে, রানওয়েতে সেই যুবকের কোট ও জুতোর ফিতে পড়ে আছে। রাশিয়ার একাধিক সংবাদ সংস্থা জানিয়েছে, এয়ারপোর্টের বাসে চড়ে সেই যুবকের প্লেনে ওঠার কথা ছিল। কিন্তু তিনি বাসে না উঠে হেঁটে যাচ্ছিলেন।