
শেষ আপডেট: 3 February 2023 09:40
দ্য ওয়াল ব্যুরো: একটি মেয়ের সঙ্গে মেসেজে গল্প করায় ২০ বছরের এক তরুণকে (man) নৃশংসভাবে হত্যা করা হল। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে (Bengaluru)। খুনের (murder) ঘটনায় ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, নিহতের নাম গোবিন্দরাজু। ফেসবুকে বন্ধু তালিকায় থাকা একটি মেয়ের সঙ্গে মেসেজে কথা বলতেন তিনি। এই ছিল তাঁর 'অপরাধ'। অভিযোগ, সেই অপরাধেই তাঁকে খুন করে অনিল, লোহিত, ভরত এবং কিশোর নামের চারজন। সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন ডিসিপি দেবরাজ।
পুলিশ আরও জানায়, অভিযুক্ত অনিল রবিবার সকালে গোবিন্দরাজুকে তাঁর বাড়ি থেকে ডেকে বাইকে করে আন্দ্রালি এলাকায় নিয়ে যায়। সেখানেই আসে বাকি তিন অভিযুক্ত যুবক। এরপর মোটা লাঠি দিয়ে তাঁকে বেধড়ক পেটাতে (beat) শুরু করে। ঘটনাস্থলেই মারা যান গোবিন্দরাজু। ঘটনার পর অভিযুক্তরা নিজেদের মোবাইল ফোন বন্ধ করে দেয়।
এদিকে ছেলে বাড়ি না ফেরায় গোবিন্দরাজুর পরিবার পুলিশের কাছে গিয়ে নিখোঁজ অভিযোগ দায়ের করে। একজন তাঁকে ডেকে নিয়ে গেছে, সে কথাও পুলিশকে জানায় তাঁরা। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হওয়ার পরই আটক করা হয় ওই চারজনকে।
টানা জিজ্ঞাসাবাদের পর সবাই দোষ স্বীকার করে। এই ঘটনায় আরও তদন্ত চালানো হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গোবিন্দরাজুর দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। সেখান থেকে দেহ তুলে দেওয়া হয় নিহতের পরিবারের হাতে।
গাড়ির তলায় আটকে বাইক, হিঁচড়ে তিন কিলোমিটার টেনে নিয়ে গেল চালক! দেখুন ভিডিও