Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুসলিমদের সঙ্গে দাঙ্গা বাঁধাতেই তপসিলিদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে, বড় অভিযোগ মমতার

আদালতের ওই রায়ের নেপথ্যে বিজেপি-সিপিএমের ইন্ধন নিয়ে আগেই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

মুসলিমদের সঙ্গে দাঙ্গা বাঁধাতেই তপসিলিদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে, বড় অভিযোগ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 24 May 2024 15:04

দ্য ওয়াল ব্যুরো: ২০১০ সালের পর থেকে রাজ্যে যাঁরা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন সেই সব শংসাপত্র বুধবার বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের ওই রায়ের নেপথ্যে বিজেপি-সিপিএমের ইন্ধন নিয়ে আগেই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

এবার রায়দিঘির নির্বাচনী সভা থেকে এ ব্যাপারে আরও বড় অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর কথায়, "মুসলিমদের সঙ্গে তপসিলিদের দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্যই ওবিসি সার্টিফিকেট ক্যানসেল করা হয়েছে। ভোটের মধ্যে ওরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে।"

মমতা আরও বলেন, "সংবিধানে তপসিলিদের সংরক্ষণের কথা বাবা সাহেব আম্বেদকর করে গেছেন। এটা বাতিল করার ক্ষমতা কারও নেই। মোদীবাবু, অমিত শাহ আর ওদের বন্ধু সিপিএমকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি।"

এর আগে এদিন সাগরের সভা থেকেও এই প্রসঙ্গে মমতা বলেন, "এই রায় মানি না। কারণ, এই রায়ের কোনও ভিত্তি নেই। বিজেপি-সিপিএমের কথাতেই এমন রায় দেওয়া হয়েছে।" মুখ্যমন্ত্রী এও জানিয়েছে, আদালতের গ্রীষ্মকালীন ছুটি শেষ হলেই এ ব্যাপারে শীর্ষ আদালতে মামলা করবে রাজ্য।

প্রসঙ্গত, ১৯৯৩ -এর অনগ্রসর জাতি সংক্রান্ত আইন অমান্য করার অভিযোগে ২০১২ সালের ওবিসি সংক্রান্ত বিধি বাতিল করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি তপোব্রত চক্রবর্তী। নির্দেশে বলা হয়েছে, ২০১২ সালের বিধি মেনে যাদের ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেগুলি বৈধ নয়। আদালতের এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়েছেন মমতা।


```