Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Mahakumbh Stampede: মমতার শোকবার্তা, 'পরিকল্পনা এবং পরিষেবা সর্বোচ্চ পর্যায়ের হতেই হবে'

মৌনী অমাবস্যার পুণ্যস্নানকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে প্রয়াগরাজে কুম্ভমেলায় ঘটে যাওয়া ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Mahakumbh Stampede: মমতার শোকবার্তা, 'পরিকল্পনা এবং পরিষেবা সর্বোচ্চ পর্যায়ের হতেই হবে'

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 29 January 2025 12:30

দ্য ওয়াল ব্যুরো: মৌনী অমাবস্যার পুণ্যস্নানকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে প্রয়াগরাজে কুম্ভমেলায় ঘটে যাওয়া ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি শতাধিক মানুষ যেমন জখম তেমনই বহু মানুষের খোঁজ মিলছে না।

এ ব্যাপারে টুইটে গভীর শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে গঙ্গাসাগর মেলার প্রসঙ্গ টেনে মনে করালেন সর্বোচ্চ পরিষেবার কথাও।

টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'মহাকুম্ভেj মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। কমপক্ষে ১৫ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। মৃত পুণ্যার্থীদের আত্মার প্রতি শান্তিকামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।'

এরপরই গঙ্গাসাগর মেলার প্রসঙ্গ টেনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর উদ্দেশে মমতার বার্তা, 'গঙ্গাসাগর মেলা থেকে শিখেছি, বিশাল জনসমাবেশে অসংখ্য পুণ্যার্থীদের জীবন জড়িত থাকে, তাই এসব ক্ষেত্রে পরিকল্পনা এবং পরিষেবা সর্বোচ্চ পর্যায়ের হতেই হবে।’

বস্তুত, কদিন আগেই শেষ হয়েছে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলাতেও কোটি মানুষের সমাগম হয়েছিল। গঙ্গাসাগর মেলা থেকেই এ প্রসঙ্গে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, "গঙ্গাসাগর মেলা কুম্ভ মেলার চেয়ে কোনও অংশে কম নয়। এখানেও এখন কোটি মানুষের ভিড় হয়। তবু গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দিচ্ছে না কেন্দ্র।"

পর্যবেক্ষকদের মতে, কুম্ভমেলার পরিষেবার প্রসঙ্গ টেনে পরোক্ষে যোগীকে আক্রমণ করেছেন মমতা। বস্তুত,  পুণ্যস্নানে গিয়ে কাছের মানুষকে হারিয়ে রীতিমতো হাহাকার মেলা চত্বরে। কেউ বাবাকে খুঁজে পাচ্ছেন না তো কেউ মাকে। কেউ বা সন্তানকে হারিয়ে দিশেহারা। যার জেরে মেলাচত্বরে থাকা কেন্দ্রীয় হাসপাতালের সামনে ভিড় বাড়ছে নিখোঁজদের পরিজনদের। পরিস্থিতির জন্য যোগী প্রশাসনকেই দায়ী করছেন তাঁরা। নিখোঁজদের পরিজনদের কথায়, কোটি মানুষের ভিড়, অথচ ন্যূনতম ব্যবস্থা করেনি প্রশাসন।


```