Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাপ মরবে, লাঠি ভাঙবে না! জঙ্গলমহলে হাতির উপদ্রব ঠেকাতে বড় উদ্যোগ মমতার

বাঘিনির আতঙ্ক কাটতে না কাটতেই ফের দলমার দামালদের আতঙ্কে তটস্থ জঙ্গলমহলের বাসিন্দারা।

সাপ মরবে, লাঠি ভাঙবে না! জঙ্গলমহলে হাতির উপদ্রব ঠেকাতে বড় উদ্যোগ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 3 January 2025 15:25

দ্য ওয়াল ব্যুরো: বাঘিনির আতঙ্ক কাটতে না কাটতেই ফের দলমার দামালদের আতঙ্কে তটস্থ জঙ্গলমহলের বাসিন্দারা।

গত কয়েকদিন ধরে বাঁকুড়ার জঙ্গল মহলে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। কখনও বাঁকুড়া তো কখনও পুরুলিয়া কিংবা মেদিনীপুর, ঝাড়গ্রামের জঙ্গল পথে গ্রামের পর গ্রামে তাণ্ডব চালাচ্ছে তাঁরা। এ নিয়ে বন দফতরের যেমন বিড়ম্বনার শেষ নেই, তেমনই ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের মধ্যেও।


পরিস্থিতি মোকাবিলায় নয়া পরিকল্পনা নিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, হাতির করিডর অর্থাৎ যে পথ ধরে জঙ্গলমহলে হাতি ঘুরে বেড়ায়, সেই করিডর লাগোয়া গ্রামগুলিকে খাল দিয়ে ঘিরে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দারা যেমন হাতির উপদ্রব থেকে অনেকখানি রেহাই পাবেন একইভাবে চাষের ক্ষেত্রে ওই খালের জলও ব্যবহার করতে পারবেন বাসিন্দারা।

বন দফতরের এক কর্তা বলেন, "এই পরিকল্পনা বাস্তবায়িত হলে হাতি সহজে আর গ্রামে ঢুকতে পারবে না। কীভাবে এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত করা যায়, তা দেখা হচ্ছে।"

রাজ্যের প্রতিটি দফতরের কাজের হাল হকিকৎ খতিয়ে দেখতে বছরের শুরুতেই বৃহস্পতিবার বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে ক্লাসে পড়ার ধরার স্টাইলে রিপোর্ট কার্ড ধরে ধরে প্রতিটি দফতরের কাজের খতিয়ান খতিয়ে দেখেন তিনি। পরিবহণ, শিক্ষা-সহ একাধিক দফতরের মন্ত্রীদের ধমক দেন তিনি। মমতার ভর্ৎসনার মুখে পড়ে পুলিশও।

ওই বৈঠকেই জঙ্গলমহলে হাতির উপদ্রব নিয়ে উষ্মা প্রকাশ করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। একই সঙ্গে তিনি বলেন, "হাতির পাল বাড়ছে, জঙ্গল ছেড়ে ওরা গ্রামে ঢুকে যাচ্ছে। ফসলের ক্ষয়ক্ষতি বাড়ছে।" এরপরই জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে হাতির প্রবেশ ঠেকাতে খাল কাটার পরামর্শ দেন মমতা।


```