Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আর্থিক দুর্নীতিতে জড়িত শান্তনু! বড় অভিযোগ তুলে ইডি-সিবিআই তদন্তের দাবি মমতাবালার

মতুয়া মহাসঙ্ঘের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনি টাকা জমা পড়ার অভিযোগ করেছিলেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর।

আর্থিক দুর্নীতিতে জড়িত শান্তনু! বড় অভিযোগ তুলে ইডি-সিবিআই তদন্তের দাবি মমতাবালার

Mamatabala Thakur and Santanu Thakur

শেষ আপডেট: 4 March 2024 20:05

দ্য ওয়াল ব্যুরো: মতুয়া মহাসঙ্ঘের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনি টাকা জমা পড়ার অভিযোগ করেছিলেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এই ইস্যুতে তিনি নিশানা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে। তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ করে কোনও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আর্জি জানিয়েছেন মমতাবালা। 

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি দিয়ে গোটা ঘটনা সম্পর্কে জানিয়েছিলেন তৃণমূল সাংসদ। তবে পরবর্তী ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। সোমবার সাংবাদিক বৈঠক থেকে মমতাবালা জানান, ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ’-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘অবৈধ’ ভাবে বিপুল অর্থ জমা পড়েছে বলে তিনি সম্প্রতি জানতে পেরেছেন। তাঁর অভিযোগ, এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জড়িত। তাঁর বিরুদ্ধে ইডি বা সিবিআই তদন্ত হওয়া উচিত। প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপ চেয়ে মমতাবালার খোঁচা, তিনি যদি সৎ হন তাহলে তাঁর মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করে দেখান। 

ঠিক কী অভিযোগ করা হয়েছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে? সোমবার মমতাবালা জানান, মতুয়া মহাসঙ্ঘের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১ কোটি ৪৪ লক্ষ টাকা অবৈধভাবে তুলেছেন তিনি। পাশাপাশি এও অভিযোগ, শান্তনু ঠাকুর তাঁর স্ত্রীর নামে জমি কিনেছেন, আত্মীয়-স্বজনের নামেও অবৈধভাবে জমি কেনা হয়েছে। এমনকী চাকরি দেওয়ার নামেও কোটি টাকা তোলা হয়েছে বলে দাবি করেন মমতাবালা। 

তৃণমূলের সাংসদের কথায়, প্রয়াত বীণাপাণি দেবী ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ’-এর দায়িত্ব তাঁকে দিয়ে গেছেন। তাদের একটি দফতরও রয়েছে শহরে। সম্প্রতি আয়কর রিটার্নের হিসেব জমা দেওয়ার সময় এই বিপুল অর্থের হদিশ মিলেছে ওই অ্যাকাউন্টে। 


```