Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মতুয়াদের বারুণী মেলা নিয়ে ফের তেতে উঠল বনগাঁর ঠাকুরবাড়ি, মমতাবালা-শান্তনু দ্বৈরথ

মতুয়াদের বারুণী মেলা নিয়ে ফের সরগরম ঠাকুরবাড়ির রাজনীতি। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি করা হল। চলতি মাসের ৬ এপ্রিল থেকে মতুয়াদের ধর্মীয় বারুণী মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে। 

মতুয়াদের বারুণী মেলা নিয়ে ফের তেতে উঠল বনগাঁর ঠাকুরবাড়ি, মমতাবালা-শান্তনু দ্বৈরথ

শেষ আপডেট: 2 April 2024 18:21

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মতুয়াদের বারুণী মেলা নিয়ে ফের সরগরম ঠাকুরবাড়ির রাজনীতি। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি করা হল। চলতি মাসের ৬ এপ্রিল থেকে মতুয়াদের ধর্মীয় বারুণী মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে। 

৭০ বছর ধরে বারুনী মেলা হয়ে আসছে। এই মেলাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মঙ্গলবার কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন, মতুয়াদের ধর্মীয় মেলা বন্ধ করার জন্য মমতা ঠাকুর ১৪৪ ধারা জারি করার আবেদন জানিয়েছেন। শুধু তাই নয় মেলায় যাতে বিদ্যুৎ সংযোগ না থাকে সে নিয়েও চক্রান্ত করে রাজ্য বিদ্যুৎ দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তারা বিদ্যুৎ দিতে পারবে না। শান্তনু বলেন, "যতই ১৪৪ ধারা জারি হোক না কেন মেলা হবেই আর ভক্তদের সমাগম ও হবে। মতুয়া সম্প্রদায়ের মানুষই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।" 

তৃণমূলের রাজ্য সভার সাংসদ মমতাবালা ঠাকুর অবশ্য বলেন, "মেলাতে অসামাজিক কার্যকলাপ রুখতে ১৪৪ ধারা জারি করা হবে। এতে মতুয়া মেলাতে আসা ভক্তদের কোনও অসুবিধা হবে না।" তিনি প্রশ্ন তোলেন, "যে কোনও মেলাতে একটিই লাইসেন্স থাকে। এখানে দুটি লাইসেন্স কী করে এল?" লাইসেন্স দেখে মেলার দোকানের বিল কাটারও পরামর্শ দিয়েছেন মমতাবালা ঠাকুর। 

গত ৪ মার্চ সাংবাদিক বৈঠক করে মমতাবালা ঠাকুর অভিযোগ করেছিলেন, মতুয়া মহাসঙ্ঘের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ১ কোটি ৪৪ লক্ষ টাকা অবৈধভাবে তুলেছেন শান্তনু ঠাকুর। তাঁর বিরুদ্ধে ইডি বা সিবিআই তদন্ত হওয়া উচিত। শান্তনু ঠাকুরও পাল্টা নিশানা করেন মমতাবালাকে। মমতাবালার দাবি ছিল, ভুয়ো মহাসঙ্ঘ চালাচ্ছেন শান্তনু ঠাকুর। তবে তাঁর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে আদালতের দ্বারস্থ হন শান্তনু। তাঁর বক্তব্য, যিনি অভিযোগ করছেন তাঁর সংগঠনটাই ভুয়ো। মতুয়া মহাসঙ্ঘ পরিচালনার দায়িত্ব পরিবারের পুত্রবধুরা পান না বলেই দাবি তাঁর। এই প্রেক্ষিতে মামলা করার অনুমতি চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন শান্তনু। আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়ের আর্জির প্রেক্ষিতে মামলার অনুমতি দেন বিচারপতি। সেই মামলা এখনও বিচারাধীন। তারই মধ্যে বারুণী মেলা নিয়ে ফের তেতে উঠল ঠাকুরবাড়ির অন্দরমহল।


```