Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ছট পুজো নিয়ে গান লিখলেন মমতা, পুণ্যার্থীদের দিলেন একাধিক সতর্কতাও

চন্দনগরের লাইটিং, মোদকের সন্দেশের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।

 ছট পুজো নিয়ে গান লিখলেন মমতা, পুণ্যার্থীদের দিলেন একাধিক সতর্কতাও

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 6 November 2024 19:17

দ্য ওয়াল ব্যুরো: এবার ছট পুজো নিয়ে গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পোস্তা বাজারে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে নিজেই একথা জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।

আগামীকাল বৃহস্পতিবার ছট পুজো। এদিন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে মমতা বলেন, "আপনারা শুনলে খুশি হবেন, এবারে ছট পুজো নিয়ে আমি গান লিখেছি, ছোটি মাইয়া। আগামীকাল কলকাতা সকালে ঘাটে গান শুনতে পাবেন।" ছট পুজো নিয়ে নিজের লেখা গান বৃহস্পতিবার সকালে ফেসবুকেও আপলোড করবেন বলে জানান তিনি।

ছট পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যে গঙ্গাঘাট এবং নদীর পারগুলিতে প্রশাসনের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে পুণ্যার্থীদের সতর্ক করে মমতা বলেন, "পুজোর জন্য গঙ্গাঘাটে তাড়াহুড়ো করবেন না। ছোট ছোট গ্রুপ করে করে ধীরে ধীরে ঘাটে যাবেন। কেউ তাড়া দিলেও তাড়াহুড়ো করবেন না। ওতে পদপিষ্ট হয়ে যেতে পারেন। কোনও দুর্ঘটনা যেন না ঘটে, সেদিকে সকলকে নজর রাখতে হবে।"

এদিন পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ওই মঞ্চ থেকেই চন্দননগরের ৮টি এবং ভদ্রেশ্বরের ২টি পুজোর উদ্বোধন করেন মমতা। সেখানেই একথা বলেন তিনি। চন্দনগরের লাইটিং, মোদকের সন্দেশের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।


```