দ্য ওয়াল ব্যুরো: বুধবার কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলের জন্মদিন। আর এ দিন সক্কাল সক্কাল টুইট করে বর্তমান রেলমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগেও অরুণ জেটলির অস্ত্রোপচারের সময় টুইট করে আরোগ্য কামনা করেছিলেন মমতা। কেন্দ্রীয় ক্যাবিনেটের অনেকেই হয়তো জানেন না তাঁদের সহকর্মীর জন্মদিন। তাঁদের আগেই মমতার শুভেচ্ছা গেল রেলমন্ত্রীর কাছে। রাজনৈতিক মহলের মতে, সৌজন্যের রাজনীতি যে শুধু মুখের কথা নয়, কাজেও করতে হয় সেটাই দেখাচ্ছেন মমতা।
https://twitter.com/MamataOfficial/status/1006720611438100480