Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রাতভর নবান্নে থেকেই দুর্যোগের মনিটরিং করবেন মুখ্যমন্ত্রী, গুজবে কান না দেওয়ার পরামর্শ

বললেন, "সবচেয়ে দামি মানুষের জীবন। সেখানে যেন কারও সমস্যা না হয়। রাতভর নবান্নে থেকেই সেটা পর্যবেক্ষণ করব।"

রাতভর নবান্নে থেকেই দুর্যোগের মনিটরিং করবেন মুখ্যমন্ত্রী, গুজবে কান না দেওয়ার পরামর্শ

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 24 October 2024 18:36

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় দানার মোকাবিলার একদিন আগে থেকেই প্রস্ততি নিয়েছিল রাজ্য। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক থেকে এ ব্যাপারে আরও বিস্তারিত খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী। 

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, রাতভর নবান্নে থেকেই তিনি গোটা দুর্যোগের মনিটরিং করবেন। বললেন, "সবচেয়ে দামি মানুষের জীবন। সেজন্য জীবন বাঁচানোটা জরুরি। সেখানে যেন কারও সমস্যা না হয়। রাতভর নবান্নে থেকেই সেটা পর্যবেক্ষণ করব।"

পরিস্থিতি মোকাবিলায় রাজ্য যে তৈরি তা স্পষ্ট করে মুখ্যমন্ত্রী এও বলেন, "যখনই ঝড়ের ল্যান্ডফল হোক না কেন, আমরা তৈরি। কেউ কেউ বলছে ওড়িশার ধামরার দিকে যাবে, এদিকে ততটা প্রভাব পড়বে না। তবে এটা ঠিক তথ্য নয়।" 

 রাজ্যবাসীকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, দুর্যোগের মোকাবিলায় প্রশাসনের পদস্থ কর্তারা জেলায় জেলায় রয়েছেন। ২৪ ঘণ্টার জন্য নবান্নে হেল্পলাইন নম্বর (০৩৩) ২২১৪৩৫২৬ চালু করা হয়েছে। যেকোনও ধরনের সমস্যায় যে কেউ ফোন করতে পারেন। তবে সিরিয়াস এই বিষয়ে কেউ যেন গুজব না ছড়ান, মনে রাখবেন এটা মানুষের জীবন বাঁচানোর লড়াই। অথচ যার যা ইচ্ছে বলে দিচ্ছে ইউটিউবে। কাজেই গুজব থেকে সতর্ক থাকুন।

মুখ্যমন্ত্রী জানান, দুর্যোগ মোকাবিলায় মোট ৮৫১টি  ক্যাম্প খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন ৮৩ হাজার ৫৮৩ জন। উপকূলবর্তী এলাকাতে নজর রাখা হচ্ছে। প্রয়োজনে আরও মানুষকে ক্যাম্পে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি মুখ্যসচিব-সহ প্রশাসনিক কর্তারাও বৃহস্পতিবার থাকবেন নবান্নে।

ইতিমধ্যে নবান্নের নির্দেশে মঙ্গলবার থেকেই সাত জেলায় রয়েছেন বিভিন্ন দফতরের সচিবেরা। দুর্যোগের মোকাবিলায় নবান্নের পাশাপাশি জেলাগুলিতেও ২৪ ঘণ্টার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম।

এই মুহূর্তে পারাদ্বীপ থেকে ১৮০ কিলোমিটার, ধামারা থেকে ২১০ কিলোমিটার ও সাগরদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক অবস্থান করছে ঘূর্ণিঝড়। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবেই ওড়িশা উপকূলে ল্যান্ডফল করবে। ওড়িশার ভিতরকণিকা ও ধামারার কাছে ল্যান্ড ফল করার প্রবল সম্ভাবনা। পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত বিস্তৃত হবে এর প্রভাব। ল্যান্ডফলের সময় ঘণ্টায় এর গতিবেগ সর্বোচ্চ ১২০ কিলোমিটার হতে পারে।

হাওয়া অফিস সূত্রের দাবি, ঘূর্ণিঝড়ের দাপটে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুরে। ল্যান্ডফলের সময় দিঘা, মন্দারমনি-সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ১০০ থেকে ১২০ কিমি। তীব্র জলোচ্ছ্বাস দেখা যেতে পারে সমুদ্রে। ল্যান্ডফলের সময় দিঘায় জলোচ্ছ্বাসের উচ্চতা ১ থেকে ২ মিটার হতে পারে। একইভাবে দক্ষিণ ২৪ পরগনার উপকূলে দশমিক ৫ থেকে ১ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। দানার আগমন ঘিরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বন্দরেও।


```