Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

কলকাতায় দেশের প্রথম ইলেক্ট্রিক্যাল ফেরি ভেসেল, ৬ কোটির 'ঢেউ'য়ের উদ্বোধন করবেন মমতা

এর ফলে যাত্রীরা যেমন আরও বেশি সুরক্ষিত হবেন তেমনই অনেক বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন।

কলকাতায় দেশের প্রথম ইলেক্ট্রিক্যাল ফেরি ভেসেল, ৬ কোটির 'ঢেউ'য়ের উদ্বোধন করবেন মমতা

শেষ আপডেট: 10 January 2025 07:48

দ্য ওয়াল ব্যুরো: দেশে প্রথম এনজি ইলেক্ট্রিক্যাল ফেরি ভেসেলের পথ চলা শুরু হচ্ছে বাংলায়। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে মিলেনিয়াম পার্ক থেকে এই অত্যাধুনিক ই-ভেসেলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বিদ্যুৎ পরিচালিত এই ভেসেল তৈরিতে রাজ্যের খরচ হয়েছে প্রায় ৬ কোটি টাকা। এ ব্যাপারে বুধবার রাতে টেলিফোনে দ্য ওয়ালকে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "পরিবেশ দূষণ কমাতে বিশেষভাবে সাহায্য করবে বিদ্যুৎ চালিত এই ভেসেল। এর ফলে যাত্রীরা যেমন আরও বেশি সুরক্ষিত হবেন তেমনই অনেক বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন।"

পরিবহণ দফতর সূত্রের খবর, এই লঞ্চ তৈরি করেছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স। এই ই-ভেসেলটিতে এসি এবং নন এসি দুটি বিভাগই থাকছে। এসিতে ৩০ জন যাত্রী এবং নন এসিতে ৬২ জন যাত্রী নেওয়া হবে। মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় মঠ হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে এই ইলেকট্রনিক ফেরি ভেসেলটি।

পরিবহণ দফতরের এক কর্তা বলেন, "১৫০ জন যাত্রী বহন ক্ষমতা সম্পন্ন একটি লঞ্চ চালাতে ঘণ্টায় ১০ লিটার ডিজেল খরচ হয়। সেখানে ইলেকট্রিক ব্যাটারি চালিত এই ভেসেল দু ঘণ্টা পর্যন্ত বা ৩০ কিমি পথ একটানা চলতে পারবে।"

 পরিবহণ মন্ত্রী জানান, আগামী দিনে আরও ১২টি ই-ভেসেল এবং ১২ টি বার্জ চালানো হবে। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। 

এই মুহূর্তে রাজ্যের ৩৭টি ডিজেল চালিত লঞ্চ আছে। পরিবেশের কথা ভেবে আগামী দিনে ডিজেল চালিত লঞ্চ কমিয়ে বিদ্যুৎ চালিত ভেসেল বৃদ্ধির পরিকল্পনা রয়েছে রাজ্যের। এর ফলে একদিকে যেমন জ্বালানি খরচ বাঁচবে, তেমনি দূষণ কমবে বলেই দাবি পরিবহণ মন্ত্রকের।

হাওড়া ছাড়াও হুগলি, দক্ষিণ ২৪ পরগনা-সহ অন্যান্য জেলার বিভিন্ন ঘাটে লঞ্চ পরিষেবা রয়েছে। পরিবহণ মন্ত্রক সূত্রের খবর, আগামী দিনে বাকি জেলাতেও ই-ভেসেল চালানোর পরিকল্পনা রয়েছে।


```