Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মমতা মন্ত্রীদের সতর্ক করলেন, বাংলায় ভুয়ো ভিডিও ছড়িয়ে অশান্তি লাগানোর চেষ্টা হতে পারে

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ভুয়ো খবর ছড়িয়ে হিংসা ও অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা হতে পারে বলে আগেও একবার আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সতীর্থ মন্ত্রীদের প্রায় পা

মমতা মন্ত্রীদের সতর্ক করলেন, বাংলায় ভুয়ো ভিডিও ছড়িয়ে অশান্তি লাগানোর চেষ্টা হতে পারে

শেষ আপডেট: 24 July 2023 13:30

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ভুয়ো খবর ছড়িয়ে হিংসা ও অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা হতে পারে বলে আগেও একবার আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সতীর্থ মন্ত্রীদের প্রায় পাখি পড়ানোর মতো মমতা বুঝিয়েছেন, কেন এই অশান্তি লাগানোর চেষ্টা হতে পারে। তাই কেউ যেন উদাসীন না থাকেন, চোখ কান যেন খোলা রাখেন মন্ত্রীরা।

সূত্রের খবর, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং গোয়েন্দা কর্তাদের সঙ্গেও মুখ্যমন্ত্রীর এ ব্যাপারে আলোচনা হয়েছে। বাংলায় যে এ ধরনের অপচেষ্টা হতে পারে সে ব্যাপারে গোয়েন্দা তথ্য রয়েছে রাজ্য পুলিশের কাছে।

পঞ্চায়েত ভোটের পর এদিন মন্ত্রিসভার প্রথম বৈঠক বসেছিল। সূত্রের খবর, ওই বৈঠকেই মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, বিজেপি অনেক ফেক নিউজ ছড়ানোর চেষ্টা করবে। সেগুলো থেকে সতর্ক থাকতে হবে। যে যার নিজের এলাকাকে এখন শান্ত রাখতে হবে।

জানা গিয়েছে, এই প্রসঙ্গে মণিপুরের ঘটনাও টেনে আনেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি বলেন, পঞ্চায়েতের সময় কয়েকটা জায়গায় অশান্তি হয়েছে। নতুন করে আবার কিছু এলাকায় গোলমাল পাকানোর চেষ্টা করছে বিজেপি। ওদের পাতা ফাঁদে কেউ যেন পা না দেয়।

মণিপুরে দু’জন মহিলাকে নগ্ন করে ঘোরানো ও পরে গণধর্ষণের ভিডিও ভাইরাল হয়েছে। তা নিয়ে নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে। ঘটনার ৭৮ দিন পর ওই বিষয়ে বিবৃতি দিতে গিয়ে ছত্তীসগড়, রাজস্থানের নামও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তার পর থেকে দেখা যাচ্ছে, মণিপুর নিয়ে আক্রমণের জবাব দিতে বিভিন্ন অবিজেপি রাজ্য মহিলাদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে অভিযোগ তুলতে সক্রিয় গেরুয়া শিবির।

মমতার আশঙ্কা, ‘মণিপুরের সঙ্গে বাংলার তুলনা টানা হচ্ছে। এর থেকে স্পষ্ট, ফেক ভিডিও বানিয়ে বাংলাতেও এই ধরণের অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করা হবে।’

ইতিমধ্যে বিজেপি অভিযোগ করেছে যে হাওড়ার পাঁচলায় ভোটের দিন এক মহিলাকে নগ্ন করে অত্যাচার করা হয়েছে। এ ব্যাপারে সাংবাদিক বৈঠক করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বাংলার মহিলাদের অবস্থাও মণিপুরের মতো। এর পরই সামনে আসে মালদহের ঘটনা। সেখানে দুই মহিলাকে চোর সন্দেহে নগ্ন করে জুতোপেটা করার অভিযোগ উঠেছে।

পাঁচলার ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য পুলিশ। তবে মালদহর ঘটনার পর কড়া পদক্ষেপ করেছেন রাজ্য সরকার। রাজ্য প্রশাসনের আশঙ্কা এরকমই কোনও স্ফুলিঙ্গ থেকে বড় কোনও অশান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে। তাই সমস্ত পুলিশ জেলা ও কমিশনারেটকেও সতর্ক করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: আমি নির্দোষ! যার বাড়িতে টাকা পাওয়া গেছে তার তদন্ত হোক: পার্থ চট্টোপাধ্যায়


```