Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের জেলে রাজ্যের মৎস্যজীবীদের ওপর ভয়ঙ্কর অত্যাচারের কথা জানালেন মমতা

কীভাবে হারিয়ে যাওয়া মৎস্যজীবীদের খোঁজ পেলেন, তাও জানান মমতা।

 বাংলাদেশের জেলে রাজ্যের মৎস্যজীবীদের ওপর ভয়ঙ্কর অত্যাচারের কথা জানালেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 6 January 2025 18:11

রফিকুল জামাদার, গঙ্গাসাগর

সীমানা ভুলে বাংলাদেশে ঢুকে পড়া বাংলার ৯৫ জন শ্রমিকের ওপর সেদেশের জেলে ভয়ঙ্কর অত্যাচার হয়েছে। কারও অভিযোগ নয়, সোমবার গঙ্গাসাগরে গিয়ে মৎস্যজীবীদের সঙ্গে কথা বলার সময় এই বিষয়টি 'আবিষ্কার' করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "মৎস্যজীবীদের কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। আমি জিজ্ঞেস করলাম, ওরা প্রথমে বলতে চাইনি। চাপ দিতে ওরা জানাল, নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারধর করা হয়েছিল। কোমর থেকে পা পর্যন্ত চোট, জামাকাপড় পডে় আছে বলে দেখে বোঝা যাচ্ছিল না, খেয়াল করেছিলাম বলে বুঝতে পেরেছি।"

বাংলাদেশ থেকে মুক্তি পাওয়া ৯৫ জন মৎস্যজীবী। ছবি: অরিত্র কবিরাজ

ঘটনাস্থলে উপস্থিত জেলাশাসককে মুখ্যমন্ত্রী বলেন, ওদের ভাল করে চিকিৎসার ব্যবস্থা করুন। কোনও সমস্যা যেন না হয়।

দু'মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ৬টি ভারতীয় ট্রলার। তখন ওই ৯৫ জন মৎস্যজীবী বাংলাদেশের জল সীমায় ঢুকে পড়েন। তারপরই বাংলাদেশের উপকূল রক্ষা বাহিনী তাঁদের গ্রেফতার করে। এর পরপরই মৎস্যজীবীদের একটি সংগঠন প্রশাসনের দ্বারস্থ হয়। মৎস্যজীবীদের ঘরে ফেরাতে উদ্যোগী হন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।

এদিন সেই মৎস্যজীবীদের সঙ্গে দেখা করেন মমতা। জলে পড়ে গিয়ে মৃত মৎস্যজীবীর পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যও করেন। এছাড়াও, প্রত্যেক মৎস্যজীবীর পরিবারের হাতে ১০ হাজার টাকাও তুলে দেন তিনি। 

সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, "আমরা দুটো প্রতিবেশী রাষ্ট্র। একে অপরকে ভালবাসি। কিন্তু পরিস্থিতির স্বীকার হয়েছেন আমাদের মংস্যজীবীরা। তারা সীমানা ভুলে বাংলাদেশে ঢুকে পড়েছিল। ওদের অবস্থা দেখে চোখে জল এসে গিয়েছিল।"

কীভাবে হারিয়ে যাওয়া মৎস্যজীবীদের খোঁজ পেলেন, তাও জানান মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, "আগে মৎস্যজীবীরা হারিয়ে গেলে বা মারা গেলে কেউ কোনও খবর রাখত না। আমরা সরকারে আসার পরে একটা আইডি কার্ড দিই। মৎস্যজীবী কার্ড। যাতে কোনও অঘটন ঘটলে বা হারিয়ে গেলে, কে কোথায় আছে, সেটা যাতে ট্রেস করা যায়।"

মমতা আরও বলেন, "প্রশাসনের মাধ্যমে আমরা জানতে পারি, যে এরা বাংলাদেশের সীমানায় যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। আমরা যোগাযোগ করার পরে জানতে পারি, ওদের গ্রেফতার করা হয়েছে।" 

এদিন মৎস্যজীবীদের উদ্দেশে মমতা বলেন, "এরপর আমাদের সীমানার বাইরে যাবেন না। মাছ উঠলে উঠবে না উঠলে না উঠবে। জীবন বেঁচে থাকলে অনেক মাছ পাবেন"


```