Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সেন্ট্রাল গভর্নমেন্টের গাড়িতে করে ভোটের এলাকায় টাকা ঢোকাচ্ছে বিজেপি', বড় অভিযোগ মমতার

এখনও দু'দফার ভোট বাকি। তার আগে সংশ্লিষ্ট এলাকায় বিজেপি কেন্দ্রীয় সরকারের গাড়িতে করে টাকা ঢোকাচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

'সেন্ট্রাল গভর্নমেন্টের গাড়িতে করে ভোটের এলাকায় টাকা ঢোকাচ্ছে বিজেপি', বড় অভিযোগ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 24 May 2024 16:03

দ্য ওয়াল ব্যুরো: এখনও দু'দফার ভোট বাকি। তার আগে সংশ্লিষ্ট এলাকায় বিজেপি কেন্দ্রীয় সরকারের গাড়িতে করে টাকা ঢোকাচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, শুক্রবার সকালেই ঘাটাল লোকসভার দাসপুর থানার খুকুড়দা এলাকায় নাকা চেকিং-এর সময় পুলিশ এক বিজেপি নেতার গাড়ি থেকে ২৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রের খবর, বাজেয়াপ্ত অর্থের পরিমাণ বাড়তে পারে। কারণ নোট গোনা এখনও চলছে।

ওই প্রসঙ্গ টেনে এদিন রায়দিঘির সভা থেকে প্রশাসনকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, "গত কয়েকদিন ধরেই বিজেপির বিভিন্ন নেতার কাছ থেকে প্রচুর টাকা উদ্ধার হচ্ছে। শুক্রবারও দাসপুরে পুলিশ নাকা চেকিংয়ের সময় এক বিজেপি নেতার গাড়ি থেকে প্রচুর টাকা পেয়েছে। ‘আমি পুলিশ প্রশাসনকে বলব আরও বেশি করে নাকা চেকিং করতে।"

এরপরই মমতা অভিযোগ করেন, "নির্বাচনের জায়গাগুলোতে গাড়িতে করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢোকাচ্ছে বিজেপি। কেন্দ্রীয় সরকারের গাড়িতে করে টাকা ঢোকানো হচ্ছে। আমি প্রশাসনকে বার বার বলব নাকা চেকিংয়ে আরও জোর দিতে।’’

দাসপুরের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, প্রশাসন থেকে যতদূর জানতে পেরেছি ওই টাকার বৈধ কোনও কাগজপত্র ছিল না বিজেপি নেতার কাছে।

এরপরই জনতার উদ্দেশে মমতা বলেন, "পাঁচ বছর কাজ না করে এখন টাকা দিয়ে ভোট কিনতে চাইছে। কতটা নির্লজ্জ এই বিজেপি দল।"

এর আগে গত ২৯ এপ্রিল মালদহে নাকা চেকিংয়ের সময় বিজেপি নেতা শান্তনু ঘোষের কাছ থেকে ১ লক্ষ ৯৫ হাজার টাকা বাজেয়াপ্ত করেছিল পুলিশ। ১ মে মালদহের রতুয়ায় আর এক বিজেপি নেতার কাছ থেকে প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ।


```