Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সবচেয়ে খারাপ লাগে...',বাঙালির সংস্কৃতি চর্চা নিয়ে রবীন্দ্রজয়ন্তীতে বড় প্রশ্ন মমতার

এদিন রবীন্দ্রসদনে রাজ্যের তরফে কবি প্রণামের আয়োজন করা হয়েছিল।

'সবচেয়ে খারাপ লাগে...',বাঙালির সংস্কৃতি চর্চা নিয়ে রবীন্দ্রজয়ন্তীতে বড় প্রশ্ন মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 9 May 2025 18:52

দ্য ওয়াল ব্যুরো: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে (Rabindra Jayanti) বাঙালির সংস্কৃতি চর্চা নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন রবীন্দ্রসদনে রাজ্যের তরফে কবি প্রণামের আয়োজন করা হয়েছিল।

ওই অনুষ্ঠানে নিজের সংক্ষিপ্ত বক্তব্যে আক্ষেপের সুরে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, "রবি ঠাকুরকে ছাড়া আমাদের সকাল থেকে রাত পর্যন্ত ভাবতে পারি না। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে কবিগুরুর সৃষ্টি থেকে আমরা কিছু না কিছু শিখি। কিন্তু সবচেয়ে খারাপ লাগে, যখন দেখি আমরা নিজেরাই আমাদের সংস্কৃতি চর্চাকে কমিয়ে দিয়েছি।"

এরপরই মুখ্যমন্ত্রীর আর্জি, "প্রত্যেকটা রাজ্যের নিজস্ব সংস্কৃতি, ভাষা রয়েছে। সবকিছুই হোক, কিন্তু নিজের রাজ্যে নিজের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যকে বছরভর কেন সম্মান করব না, কেন বছরভর তাকে আপন করে নেব না?" এ প্রসঙ্গে আক্ষেপের সুরে মমতা এও বলেন, "এমনকী সিরিয়ালগুলোতেও এ জিনিস দেখি!"

অনুষ্ঠানে উপস্থিত অনেকের মতে, বাংলা সিরিয়ালে বাংলার সংস্কৃতির চেয়ে ভিন রাজ্যের সংস্কৃতিকে অনেক ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। জনজীবনেও তাই। বাঙালি হিসেবে এ জিনিসটি তাঁকে যে ব্যাথিত করে সেটাই স্পষ্ট করতে চেয়েছেন। বোঝাতে চেয়েছেন, বাকিরাও থাক, কিন্তু আমরা যেন নিজেদের ঐতিহ্য, সংস্কৃতিকে ভুলে না যায়।

একই সঙ্গে রবি ঠাকুরের গান 'নিশিদিন ভরসা রাখিস হবেই হবে', মনে করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সেনাবাহিনীর জওয়ানরা যারা মাতৃভূমি রক্ষা করতে আমাদের জন্য লড়াই করছেন, তাদের সকলের পক্ষ থেকে কবিগুরুর জন্মদিবসে শ্রদ্ধা জানাচ্ছি। সবাই ভাল থাক, দেশ ভাল থাক, মানুষ ভাল থাক।" 


```