Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

আরজিকর কাণ্ডে ধনঞ্জয়ের ফাঁসির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বললেন, নির্দোষের শাস্তি যেন না হয়

টেনে আনলেন তিন দশক আগের হেতাল পারেখকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ।

আরজিকর কাণ্ডে ধনঞ্জয়ের ফাঁসির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বললেন, নির্দোষের শাস্তি যেন না হয়

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 14 August 2024 19:29

দ্য ওয়াল ব্যুরো: প্রাক স্বাধীনতা দিবসে বেহালার অনুষ্ঠান থেকে আরজি করে নিহতের ডাক্তারি ছাত্রীর পরিবারকে সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে টেনে আনলেন তিন দশক আগের হেতাল পারেখকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ।

হেতাল পারেখকে ধর্ষণ করে খুনের অভিযোগে ২০০৪ সালে ধনঞ্জয় ভট্টাচার্যর ফাঁসি হয়েছিল। ওই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, "ধনঞ্জয় ভট্টাচার্যের কেস মনে আছে তো? যে সাক্ষী দিয়েছিল, সে এখন বলছে, আমি পাপ বোধ করছি। আমাকে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করেছিল সিপিএম। আমরা সেটা চাই না। তাই তদন্তের আগে কাউকে জোর করে দোষী প্রমাণ করা হোক, সেটা আমি চাই না।"

মমতা আরও বলেন, "আপনি দোষী লোককে ফাঁসি দিন, হাজারটা দোষী লোককে ফাঁসি কাঠে চড়িয়ে দিন, কিন্তু একজন নির্দোষকে যেন শাস্তি না দেওয়া হয়, সেটা মাথায় রাখবেন। পাশবিক অত্যাচারে আমরাও ফাঁসি চাই। কিন্তু মৃত্যুর নামে রাজনীতি বরদাস্ত করব না।"

মুখ্যমন্ত্রী মনে করিয়েছেন, তিনি সেদিন ঝাড়গ্রাম থেকে ফিরছিলেন। বলেন, " ঘটনার কথা শোনামাত্র কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সঙ্গে সঙ্গে ফোন করি। মেয়েটির বাবা, মায়ের সঙ্গে কথা বললাম। তাদের আমি বলেছিলাম, পুলিশ তদন্ত করবে। আমি ওদের ফাঁসি চাই। সারা রাত জেগে থেকে তদন্ত করিয়েছি। রাত ২টো পর্যন্ত পুলিশ কমিশনার আমার সঙ্গে কথা হয়েছে। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে আসল খুনিকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম। একটা তদন্ত করতে সময় লাগে। তা না করে কাউকে আগে থেকে দোষী হিসেবে চিহ্নিত করা ঠিক নয়।"

এরপরই ধনঞ্জয়ের প্রসঙ্গ টেনে এনে মুখ্মন্ত্রী বলেন, "আমি দুঃখিত, বুদ্ধবাবু (রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য) সম্প্রতি মারা গেছেন। কিন্তু তাঁর আমলে অনেক ঘটনা ঘটেছিল। ডোরিনা ক্রসিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ধনঞ্জয়ের ফাঁসি চাই। আমি চাই না, এভাবে নির্দোষ কাউকে শাস্তি দিতে। তাই পুলিশকে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করতে বলেছিলাম।"

হাইকোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানিয়ে কলকাতা পুলিশের দক্ষতার প্রসঙ্গে বাংলাদেশের সাংসদ খুনের প্রসঙ্গও টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বাম আমলের ধানতলা, বানতলা থেকে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে মমতা বলেন, "রাগ থাকলে আমাকে নিয়ে বলুন। কিন্তু বাংলা মাকে অসম্মান করবেন না। আমরা শান্ত আছি বলে যা ইচ্ছে করবেন? চুপ আছি বলে এক তরফা করবেন? মৃত্যু নিয়ে রাজনীতি আমি বরদাস্ত করব না।"


```