Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বসন্ত উৎসবে ভাঙড়া মমতার, বললেন, রং তখনই রঙিন হয় যখন মন বড় হয়

সরকারিভাবে বুধবারই বসন্ত উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল।

বসন্ত উৎসবে ভাঙড়া মমতার, বললেন, রং তখনই রঙিন হয় যখন মন বড় হয়

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 12 March 2025 18:51

দ্য ওয়াল ব্যুরো: সরকারিভাবে বুধবারই বসন্ত উৎসবের (Basanta Utsav) আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল। এদিন বিকেলে ধনধান্য স্টেডিয়ামে সর্বধর্মের মানুষকে নিয়ে রঙের উৎসবের সূচনা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

শুরুতে ডান্ডিয়া, পরে ভাঙড়া নাচে পা মেলাতেও দেখা গেল রাজ্যের প্রশাসনিক প্রধানকে। সবাইকে দোল ও হোলি উৎসবের জন্য অগ্রিম অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "মনটা রঙিন রাখুন সব ধর্মের জন্য। রং তখনই রঙিন হয় যখন মন বড় হয়।"

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন এবং সব ধর্মের প্রতিনিধিরা।সেখানে মুখ্যমন্ত্রী বলেন, যারা বিভিন্ন কমিউনিটি থেকে এসেছেন তাদের অনেক ধন্যবাদ জানাই। এই প্রথম কলকাতা পুরসভা এই ধরনের অনুষ্ঠান করল। আমি ওদের বলেছিলাম এই অনুষ্ঠান করতে।

মুখ্যমন্ত্রী জানান, পরের বার থেকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে হবে দোল উৎসব। সেখানে দোলের পাশাপাশি সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

উৎসবকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবারে
দোল, হোলি এক দিনেই পড়েছে। সেই সঙ্গে রমজান মাস চলছে। আমি আবেদন করব, সবাই একসঙ্গে থাকবেন। আপনি দোল করুন, হোলি করুন। 
মনটা রঙিন রাখুন সব ধর্মের জন্য, সব মানুষের জন্য। 

মুখ্যমন্ত্রীর কথায়, "আমরা এই বাংলায় সবাই একসঙ্গে থাকি। আমি এটাই দেখতে ভালোবাসি। সবাই ভাল থাকলে বাংলা ভাল থাকবে। বাংলা ভাল থাকলে দেশ ভাল থাকবে। দেশের জন্য বাংলা খুব গুরুত্বপূর্ণ। আমরা ঝগড়া চাই না, শান্তি চাই।"


```