Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতাকে পাশে পেয়ে কেজরিওয়াল বললেন ‘দিল্লি-অর্ডিন্যান্স রাজ্যসভায় আটকে দেবই’

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়ালের পূর্ব নির্ধারিত বৈঠক একটু আগে শেষ হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে বলেন, দিল্লি সরকারের ক্ষমতা কেড়ে নিতে কেন্দ্রীয় সরকার যে অর্ডিন্যান্স জার

মমতাকে পাশে পেয়ে কেজরিওয়াল বললেন ‘দিল্লি-অর্ডিন্যান্স রাজ্যসভায় আটকে দেবই’

শেষ আপডেট: 23 May 2023 13:20

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়ালের পূর্ব নির্ধারিত বৈঠক একটু আগে শেষ হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে বলেন, দিল্লি সরকারের ক্ষমতা কেড়ে নিতে কেন্দ্রীয় সরকার যে অর্ডিন্যান্স জারি করেছে তা রাজ্যসভায় আটকে দেব। তিনি আরও বলেন, ২০২৪-এর আগে সেটাই হবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ে সেমিফাইনাল। সেই সঙ্গে অবিজেপি সব দলকে এক ছাতার তলার আসার আহ্বান জানান মমতা (Mamata Kejriwal press meet)।

মমতাও (Mamata Kejriwal press meet) জানিয়ে দেন,তৃণমূল কংগ্রেস সংসদে অর্ডিন্যান্সের বিরোধিতা করবে।

বৈঠকে বাংলা ও দিল্লির মুখ্যমন্ত্রী ছাড়াও আছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান (Bhagwant Mann) এবং দিল্লির শিক্ষামন্ত্রী আতিশী মার্লেনা (Atishi Marlena), সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha) এবং সঞ্জয় সিং (Sanjay Singh) উপস্থিত ছিলেন।

কেজরিওয়াল বলেন, উপরাজ্যপালদের দিয়ে শুধু দিল্লি সরকারকে নয়, কেন্দ্রীয় সরকার গোটা দেশে অবিজেপি সরকারগুলিকে রাজ্যপালদের দিয়ে হেনস্থা করছে। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি বিধায়ক কিনে, ইডি, সিবিআইকে দিয়ে সরকার ভাঙিয়ে ক্ষমতা দখল করছে। কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত মানছে না।

প্রসঙ্গত, দিল্লি সরকারের হাত থেকে অফিসারদের ট্রান্সফার পোস্টিংয়ের অধিকার নিজের হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ব্যাপারে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের রায় উল্টে দিতে গত শনিবার রাতে অর্ডিন্যান্স জারি করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সেই অর্ডিন্যান্স যাতে কেন্দ্রীয় সরকার সংসদে বিল এলে আইনে পরিণত করতে না পারে সে জন্য উদ্যোগী হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা কেজরিওয়াল। তিনি চাইছেন রাজ্যসভায় বিলটি আটকে দিতে।

লোকসভায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। কিন্তু রাজ্যসভায় শাসক জোট এখনও সংখ্যালঘু। এই পরিস্থিতির সুযোগ নিয়ে রাজ্যসভায় বিলটি আটকে দিতে বিরোধী জোট গড়ার পরিকল্পনা নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

মমতার সঙ্গে বৈঠকের পর কেজরিওয়ালের মুম্বইয়ে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার এবং শিবসেনার উদ্ধব-বালাসাহেব গোষ্ঠীর নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করার কথা। তারপর যাবেন তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে। তিনি যোগাযোগ রাখছেন সব বিরোধী নেতার সঙ্গেই। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, এটা শুধু দিল্লির সরকারের লড়াই নয়। গোাটা দেশের মানুষের লড়াই।

নবান্নে মমতা-কেজরি বৈঠক শুরু, আলোচ্য মোদী বিরোধী জোট, কেন্দ্রের ‘দিল্লি-অর্ডিন্যান্স’


```